বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২ অক্টোবর ২০২৫ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গাজীপুরে গাছায় মারধরের অভিযোগে মামলা না নিয়ে জিডি এন্ট্রি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২, ২০২৫ ১০:৪২ অপরাহ্ণ

 

বিশেষ  প্রতিনিধি: গাজীপুর মহানগরের গাছা থানায় মারধর ও হত্যাচেষ্টার গুরুতর অভিযোগ দায়েরের পরও মামলা না নিয়ে ছয় দিন পর সাধারণ ডায়েরি (জিডি) এন্ট্রি করার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী মোঃ সোহেল রানা জানান, গত ২৬ সেপ্টেম্বর সকালে উত্তর খাইলকুর এলাকায় পানির পাইপলাইন ও দেয়াল প্লাস্টারের কাজ চলাকালে স্থানীয় ফরহাদ আলী, তার ছেলে ফারুক হোসেন ও স্ত্রী শাহিদা বেগম বাধা দিয়ে তাকে গালাগাল ও মারধর করে। এসময় সোহেলের মা আমেলা খাতুন ছুটে এলে তার ওপরও হামলা চালানো হয়। এতে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। আহত অবস্থায় তাকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযোগে বলা হয়, বিবাদীরা এলাকায় মাদকাসক্ত ও উশৃঙ্খল হিসেবে পরিচিত, তাদের নামে একাধিক মামলা রয়েছে। ঘটনার সময়কার সিসি ক্যামেরার ফুটেজ ভুক্তভোগীর কাছে সংরক্ষিত আছে।

সোহেল রানা জানান, তিনি ঘটনার পরপরই থানায় মামলা করতে গেলে পুলিশ নানা টালবাহানা করে। অবশেষে ২ অক্টোবর সাধারণ ডায়েরি (জিডি নং-৭৭) এন্ট্রি করে তাকে শান্তনা দিয়ে থানা থেকে বিদায় দেয়।

এ বিষয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ধরনের গুরুতর ঘটনার পর মামলা না নিয়ে শুধু জিডি এন্ট্রি করা ভুক্তভোগীদের প্রতি অবিচার। তারা অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, জিডি করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হবে। এদিকে মামলার পরিবর্তে শুধু জিডি এন্ট্রি হওয়ায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জগন্নাথপুরের হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসার ২৯ লক্ষ টাকার ভূমি ক্রয় চুক্তি স্বাক্ষর

নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা ম আ মুকতাদিরের ২৭’তম স্মৃতি বার্ষিকী পালন 

তাহিরপুর সীমান্তে  চোরকারবারীকে গণধোলাই; বিজিবির চোরাই কয়লা জব্দ

কোটচাঁদপুরে দুবাই প্রবাসীর বউ কুয়েত প্রবাসীর লালসার শিকার

আমতলীর বীর সেনানী নুরুল ইসলাম পাশা তালুকদারের ইন্তেকাল

ঝিনাইদহের ফুল চাষীরা পার করছেন ব্যস্ত সময়

নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আ.লীগের মুজিবনগর দিবসের সমাবেশ থেকে বাংলাদেশে তৃণমূলের ঝটিকা মিছিলকারীদের অভিনন্দন

সীতাকুণ্ডে জাহাজ ভাঙ্গা শিল্প বন্ধের ষড়যন্ত্রের বিরুদ্ধে ভাটিয়ারীতে দীর্ঘ মানববন্ধন ব্যবসায়ীদের 

ইউএই-তে ১ লক্ষের বেশি নাগরিক বেসরকারী খাতে নিয়োজিত 

নরসিংদীতে তাঁতীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও ইফতার