বাংলাদেশ সকাল
বুধবার , ১৯ জুলাই ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে যুবকের মৃত্যু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৯, ২০২৩ ৯:০৬ অপরাহ্ণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি॥  চট্টগ্রাম সীতাকুণ্ডের ভাটিয়ারীতে রেল লাইনে দাঁড়িয়ে চলন্ত ট্রেনের সাথে সেলফি তুলতে গিয়ে রুহুল আমিন হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ (১৯ জুলাই) বুধবার সকাল সোয়া ১১ টায় উপজেলার ভাটিয়ারী এলাকায় এই ঘটনা ঘটেছে। ট্রেনে কেটে নিহত রুহুল আমিন ভোলা জেলার লাল মোহন থানার বদরপুর গ্রামের কারিগর বাড়ীর মোঃ বিল্লাল হোসেন কারিগরের ছেলে।

স্হানীয় সূত্রে জানা যায়, রুহুল আমিন কয়েকজন কে সাথে নিয়ে রেল লাইন দিয়ে হাটছিলেন,এমন সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি তাদের কাছাকাছি আসার পর লাইনে দাঁড়িয়েই সে সেলফি তুলতে চেয়েছিল, মূহুর্তে ট্রেনটি তাকে ধাক্কা দিয়ে ছিটকে ফেলে দেয় এতে সে ঘটনাস্হলেই মারা যায়।

নিহতের মোবাইল থেকে তার বোনের সাথে কথা হলে বোন প্রতিনিধি কে জানায়, তিনদিন আগে সে বাড়ী থেকে চট্টগ্রাম ভাটিয়ারী গিয়েছিল কাজের সন্ধানে, এখনতো ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনছি।

চট্টগ্রাম রেলওয়ে থানার এসআই সালাউদ্দিন আল নোমান প্রতিনিধি কে জানায়, ভাটিয়ারী খাদেম পাড়া এলাকায় এক ব্যাক্তির মৃতদেহ রেললাইনের পাশে পড়ে আছে খবর পেয়ে ঘটনাস্হলে যাই,তাৎক্ষনিক মৃত ব্যাক্তির পরিচয় পাই, লাশ মর্গে প্রেরন করা হয়েছে,ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইগাতীতে যাত্রীবাহী বাস পুকুরে উল্টে আহত ২০, নিখোঁজ ১

ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজমের খুনের ঘটনায় তদন্তে ভারতের গোয়েন্দা

নাটোরে বড়ই চাষে বাজিমাত !

কালকিনিতে কমান্ডার হিসেবে মনোনয়নপত্র ক্রয় করলেন আব্দুল মালেক

খাগড়াছড়িতে গাঁজা ক্ষেত পুঁড়িয়ে ধ্বংস 

ময়মনসিংহ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন কার্যকরী কমিটি গঠন 

সংস্কার বিহীন নির্বাচন নতুন স্বৈরশাসক তৈরি করবে

পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৫৬

কোটা আন্দোলনকারীদের মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী স্লোগানের নিন্দা জানিয়েছে ‘জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকে’

শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানালেন শ্রী সমীর চন্দ্র শীল