বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৯ মে ২০২৫ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

চৌফলদন্ডীতে ছিনতাইয়ের পর হাত-পা বেঁধে যুবককে ফেলে গেল দুর্বৃত্তরা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৯, ২০২৫ ৮:৪২ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক, ঈদগাঁও : কক্সবাজার সদরের চৌফলদন্ডীতে ছিনতাইয়ের শিকার হয়ে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবককে উদ্ধার করলো স্থানীয়রা। ২৯ মে দিবাগত রাতে নতুন মহাল এলাকায় সড়কের পাশে তাকে পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে যে, দুর্বৃত্তরা নির্যাতনের পর মৃত ভেবে তাকে ফেলে রেখে পালিয়ে যায়। এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। নিরাপত্তা জোরদারসহ দুর্বৃত্ত চক্রদের দ্রুত গ্রেফতার দাবী জানিয়েছেন এলাকাবাসী।

আহত অবস্থায় পড়ে থাকা যুবককে রাতেই ঈদগাঁও মডেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তার জ্ঞান ফিরে আসে, তিনি নিজের পরিচয় দিতে সক্ষম হন। উদ্ধারকৃত যুবকের নাম মোর্শেদ (২৭)। তিনি কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ড মধ্যম মাইজ পাড়ার আহমদ নবীর পুত্র। ঈদগাঁও বাজারের একটি কাপড়ের দোকানে কর্মরত।

পরিবার সূত্র মতে, বুধবার রাতের দিকে মোর্শেদ চৌফলদণ্ডী এলাকায় তার বোনের বাড়িতে যাচ্ছিল। প্রবাসে অবস্থানরত তার বোন জামাই  টাকা পাঠিয়েছিলেন পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। মোর্শেদ সেই টাকা নিয়ে রওনা দিলে পথে দুর্বৃত্তরা তাকে গতিরোধ করে। তারা মোর্শেদের হাত-পা বেঁধে সঙ্গে থাকা মোবাইল ফোন ও প্রবাস থেকে পাঠানো নগদ অর্থ ছিনিয়ে নেয়। এরপর তাকে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়।

স্থানীয়দের মতে,গভীর রাতে হঠাৎ দেখি একজন যুবক পড়ে আছে, কাছে গিয়ে দেখি হাত-পা বাঁধা। দ্রুত থানায় খবর দিই এবং হাসপাতালে নিয়ে যাই।

ঈদগাঁও মেডিকেল সেন্টার এন্ড হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, রোগী যখন হাসপাতালে আসে তখন তার জ্ঞান ছিল না। শারীরিক আঘাত থাকলেও বর্তমানে তিনি  আশঙ্কামুক্ত।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈদকে সামনে রেখে ঈদগড়-ঈদগাঁও সড়কে পুলিশী টহল জোরদার দাবী

২০২৪ সালের জানুয়ারির ১লা সপ্তাহে অনুষ্ঠেয় পরবর্তী নির্বাচনে নৌকায় ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী

আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ জয়ী

চট্টগ্রাম বন্দরে ২০০ মিটার দৈর্ঘ্যের জাহাজের বার্থিং অনুষ্ঠানে নৌ প্রতিমন্ত্রী

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিবেদন : বাংলাদেশ, ভারত ও মায়ানমারে আল-কায়েদার গোপন মিশন

গুরুদাসপুরে ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর 

শৈশবকাল-  ফজিলা খাতুন

তালতলীতে পুলিশ কনস্টেবলের রাজকীয় বিদায় 

ঝিনাইদহ জেলা যুবদলের কারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনা

সাম্যের বাংলাদেশ বিনির্মানে পেশাজীবীদের ভূমিকা