বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জোয়ার ভাটার পানিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করছেন বরগুনার মনির

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৪, ২০২৫ ৮:৪১ অপরাহ্ণ

 

মহিবউল্লাহ কিরন, বরগুনা: জোয়ার ভাটার পানির স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করছেন বরগুনার মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম নিজের উদ্ভাবিত বিশেষ যন্ত্রকে কাজে লাগিয়ে বিনা খরচেই উৎপাদন করছেন বিদ্যুৎ। আর সেই বিদ্যুতে একসাথে জ্বলছে অর্ধ শতাধিক বৈদ্যুতিক লাইট।

বরগুনা সদর উপজেলার পুরাকাটা গ্রামের মনিরুল ইসলাম। স্লুইস গেট দিয়ে পানি প্রবেশের মুখে তিনি বসিয়েছে নিজের উদ্ভাবিত বিশেষ যন্ত্র, যা স্রোতের ধাক্কায় ঘুরে উৎপাদন হচ্ছে বিদ্যুৎ। প্রকৃতির শক্তিকে হাতের মুঠোয় এনে আলোর উৎসব ছড়িয়ে দেওয়ার অনন্য এ সফল উদ্ভাবনে গর্বিত ও আনন্দিত এলাকাবাসী।

বরগুনার পায়রা নদীতে দিনে দু’বার জোয়ারের পানি বৃদ্ধি পায়। তাই ২৪ ঘন্টার মধ্যে ১৫ থেকে ১৮ ঘণ্টা পর্যন্ত মনিরের এই উদ্ভাবিত পদ্ধতিতে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপাদন সম্ভব বলে জানান তিনি। পর্যাপ্ত সুযোগ পেলে, বিনা পয়সায় গ্রামের পর গ্রাম আলোকিত করতে – পানির স্রোত যেখানে আছে, সেখানেই এই প্রযুক্তি কাজে লাগাতে চান উদ্ভাবক মনির।

এ বিষয়ে মনিরুল ইসলাম বলেন, তিন মাসের প্রচেষ্টায় মাত্র ৭০ হাজার টাকা ব্যয়ে বিদ্যুৎ উৎপাদনের এই পদ্ধতি উদ্ভাবন করেছেন তিনি। তিনি একজন জ্বালানি তেল বিক্রেতা। এই তেল বিদেশ থেকে আনতে হয়। বিদেশের উপর নির্ভরশীলতা কমাতে এই পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন একটি কার্যকরী পদ্ধতি হতে পারে বলে মনে করেন এই উদ্ভাবক।

উদ্ভাবনী এই কাজের সহযোগী মেকানিক জাহিদ বলেন, স্লুইসের ভিতরে সকল ধরনের মাপ সঠিকভাবে বুঝিয়ে দেয়ার ফলে কাজটি যথা সময়ে এবং সঠিকভাবে করতে পেরেছেন।

নাম মাত্র খরচে প্রকৃতির শক্তিকে কাজে লাগিয়ে অভিনব পদ্ধতিতে উৎপাদন করা হচ্ছে বিদ্যুৎ। আর সেই বিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে গ্রাম। স্থানীয় সচেতন নাগরিকরা মনে করেন, এভাবে এগিয়ে গেলে দেশের জন্য সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দেবহাটা উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

কে সেরা কনটেস্ট ও কে হবে সেরা কনটেস্ট এর দুই ইভেন্টে বিজয়ী হয়েছে আমাদের টিম মানবিক পরিবার

শেরপুরে ভ্রাম্যমান আদালতের গাড়ি ভাঙচুরের ঘটনায় ১২ ইট ভাটার মালিকের বিরুদ্ধে মামলা

জালালাবাদ ও রশিদনগরে কোরআন শরীফ বিতরন ঈদগাঁও ঐক্য পরিবারের

যশোরে ৬টি নির্বাচনী এলাকার চূড়ান্ত মনোনয়নপত্রের ঘোষণা

ডিমলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি; জনজীবন বিপর্যস্ত

উখিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোগী ও ছাত্রদল নেতা আইমনের উপর হামলা; প্রকাশ্য বীরদর্পে সন্ত্রাসীরা

সুনামগঞ্জে রাত ১২টা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিণারে শহীদ স্মরণে জনতার ঢল

ট্রাকের চাকায় আ.লীগ নেতা নিহত

রাণীশংকৈলে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা’র উদ্বোধন