বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৬ জুন ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিকরগাছায় খাল ও নদের পানি সুরক্ষা ও ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৬, ২০২৩ ২:১৯ অপরাহ্ণ

শাহাবুদ্দিন মোড়ল, ঝিকরগাছা : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দ্বিতীয় নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের (সিআরডিপি-২) আওতায় যশোরের ঝিকরগাছায় কাটাখাল খাল ও কপোতাক্ষ নদের পানি সুরক্ষা ও ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৫ জুন সকালে কাটাখাল ঈদগাহ ময়দানের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছা পৌর মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল। তিনি তার বক্তব্যে বলেন, সুন্দরকে আমরা সবাই ভালবাসি আর এই শহরের সৌন্দর্য হলো কাটাখালের কাল এবং কপোতাক্ষ নদ। তাই ঝিকরগাছা পৌরসভার সৌন্দর্য বৃদ্ধির জন্য খাল ও নদের পানি পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের সবার। তাই আসুন আমরা সবাই খাল ও নদীর পানি পরিষ্কার রাখি। আপনার সচেতনতায় আপনার শহর বা এলাকা হবে সুন্দরও পরিষ্কার পরিচ্ছন্ন। যেখানে সেখানে ময়লা আবর্জনা বা বর্জ্য ফেলা শাস্তিযোগ্য অপরাধ। ২০২১ সালে বাংলাদেশ সরকার বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে বিধিমালা- ১৫ ধারায় এই অপরাধের জন্য অনাধিক দুই বছরের কারাদন্ড অথবা দুই লক্ষ টাকার অর্থদণ্ড বা উভয় দন্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে। যার জন্য আপনাদের প্রতিদিনের গৃহস্থলী ও অন্যান্য ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলুন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দ্বিতীয় নগর অঞ্চল উন্নয়ন প্রকল্প-২ এর কমিউনিটি ডেভেলপমেন্ট স্পেশালিস্ট আব্দুল্লাহ আল ফারুক, জেন্ডার স্পেশালিস্ট রেহেনা নাসরিন, ঝিকরগাছা পৌর সহকারী প্রকৌশলী ইদ্রিস আলী সরদার, পৌর নির্বাহী কর্মকর্তা সন্তোষ কুমার হাজরা, হিসাব রক্ষক খায়রুল আলম, কাউন্সিলর নজরুল ইসলাম, আরিফুর রহমান, সাজ্জাতুল জামান রনি, আঃ আলিম গাজী, একরামুল হক খোকন, নুরুজ্জামান বাবু, আমিরুল ইসলাম রাজা, তারিকুজ্জামান, ইউনুছ আলী, সংরক্ষিত আসনে কাউন্সিলর মোছাঃ শ্যামলী খাতুন, মোছাঃ জেসমিন সুলতানা, নাজমুন নাহার, ওয়ার্ড কমিটির সকল সদস্য সহ পৌর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ মহানগরের আয়োজনে পিকনিক ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

কালকিনিতে ইয়াবাসহ ৪ মাদককারবারীকে পুলিশের হাতে সোপর্দ জনতার

দেবহাটায় ওএমএস এর চাউল বিতরণ পরিদর্শনে ইউএনও আসাদুজ্জামান 

ফৌজদারহাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে; নিহত ১,আহত ১৪

বাগমারায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

ঈদগাঁওতে অস্থায়ীভাবে তৈরী করা হচ্ছে মাছ বাজার

বাংলা নববর্ষকে বরণ করতে নিউইয়র্কে নানা আয়োজন

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ শাখা কমিটির সম্মেলন অনুষ্ঠিত

গুরুদাসপুরে অভিবাসী দিবস পালন

বিএমএসএস ডোমার আহবায়ক নেতৃবৃন্দদের সাথে উপজেলা প্রসাশনের শুভেচ্ছা বিনিময়