বাংলাদেশ সকাল
শনিবার , ১০ ডিসেম্বর ২০২২ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিনাইদহে আর্ন্তজাতিক মানবাধিকার দিবস পালিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১০, ২০২২ ৪:৩৮ অপরাহ্ণ

 

শেখ শফিউল আলম লুলু,ঝিনাইদহ॥ “মর্যাদা, স্বাধীনতা ও ন্যায় বিচার সবার জন্য” এই প্রতিপাদ্য সামনে নিয়ে ঝিনাইদহে আর্ন্তজাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।

শনিবার (১০ডিসেম্বর,২২) জেলা মানবাধিকার ফোরামের আয়োজনে র‌্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শহরের পুরাতন ডিসি কোট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পায়রা চত্বর গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে ব্যানার, প্লাকার্ড নিয়ে সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এতে মানবাধিকার ফোরামের সভাপতি আমিনুর রহমান টুকু, জেলা মহিলা সংস্থা কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার জোয়ারদার সাজেদুর রহমান ফেটু, অধ্যক্ষ সুব্রত কুমার মল্লিক, এন এম শাহজালাল, উই’র সভাপতি শরিফা খানম, তরুন দলের সদস্য রীতা সরকার, নারী সমাজের প্রতিনিধি হামিদা খাতুন, সমাজ কল্যান সংস্থার পরিচালক হাবিবুর রহমান, মানবাধিকার সংরক্ষন পরিষদের জিয়াউর রহমান, এইড ফউন্ডেশনের হায়দার আলীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা, সমাজের সর্বস্তরের মানুষের অধিকার রক্ষায় সকলকে কাজ করার আহবান করেন। সেই সাথে মানবাধিকার আইন সঠিক বাস্তবায়নেরও দাবি জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বেনাপোল বন্দরে মাছের ট্রাকে শাড়ি ও থ্রি পিচের চালান 

২০শে মার্চ প্রয়াত রাষ্ট্রপতি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জিল্লুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী

দেবহাটায় বঙ্গবন্ধু ও স্বাধীনতা বিষয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় 

আমতলী মুক্ত দিবস আজ

ঈশ্বরদীতে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ১

কারাগারে অসুস্থ বিএনপি নেতার হাসপাতালে মৃত্যু

রাণীশংকৈলে বাজার কাঁপাতে প্রস্তুত ২০ মণ ওজনের কালা বাবু-একনজর দেখতে এলাকায় মানুষের ভীড় 

নেই স্বাক্ষরতার জ্ঞান, অথচ তিনিই স্কুল কমিটির দায়িত্বে

রাণীশংকৈলে ৫২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র-ছাত্রীর মাঝে ২ লাক্ষ ৫৬ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান 

কর্ণফুলীতে আখতারুজ্জামান ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্ভোধনী খেলা ২২শে জানুয়ারি