বাংলাদেশ সকাল
রবিবার , ১ জানুয়ারি ২০২৩ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিনাইদহে গ্রামবাংলার ঐতিহ্যবাহি লাঠি খেলা অনুষ্ঠিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১, ২০২৩ ৮:৫২ অপরাহ্ণ

শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ॥ ঢাক ঢোলের বাজনায়, গানের তালে তালে এ যেন আনন্দময় উৎসব। সেই সাথে কাসার ঘন্টার তালে তালে চলে লাঠির কসরত। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ও পাল্টা আঘাত করতে ঝাপিয়ে পড়েন লাঠিয়ালরা। এমন দৃশ্য দেখে আনন্দে ফেটে পড়ছেন দর্শকরা। সেই সাথে হাততালি দিয়ে উৎসাহ দিচ্ছে লাঠিয়ালদের। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত ঝিনাইদহ জেলা পরিষদের আয়োজনে এমন উৎসব হয়ে গেলো ঝিনাইদহের উজির আলী স্কুল মাঠে। যা দেখতে ভীড় করেন শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ। সকাল থেকে বিকাল পর্যন্ত লাঠির এই কসরত দেখে মুগ্ধ হয় দর্শকরা।এলাকার রানা আহম্মেদ বলেন, গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে এই ধরনের আয়োজন প্রতি বছর করা দরকার। আজ এখানে আয়োজন করা হয়েছে এ জন্য আয়োজকদের ধন্যবাদ জানায়।

বাংলাদেশ লাঠিয়াল বাহিনী ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক আনিচুর রহমান খোকা বলেন, বাংলার ঐতিহ্য এই লাঠিখেলা হারিয়ে যাওয়ার পথে। আমরা চেষ্টা করছি এটি ধরে রাখতে। সেই সাথে নতুন নতুন প্রজন্মকে এই এতিহ্য পরিচয় করিয়ে দেওয়ার চেস্টা করছি।এ ব্যাপারে আয়োজক ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান ড. এম হারুন অর রশিদ বলেন, এ বছর থেকে আমরা জেলা পরিষদের পক্ষ থেকে শুরু করেছি হারানো এই ঐতিহ্য ধরে রাখতে। আমরা এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে চাই। আমরা চাই নতুন প্রজন্ম যেন আমাদের ঐতিহ্য সম্পর্কে জানতে পারে। সেই সাথে শহরের মানুষ যেন আনন্দ উপভোগ করতে পারে।

দিনভর খেলায় ঝিনাইদহের বিভিন্ন উপজেলা থেকে আসা ১৫ টি লাঠিয়াল দলের ৬৫ জন খেলোয়াড় অংশ নেয়। খেলা শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

তিস্তা নদী রক্ষা আন্দোলনে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি, হাজারো মানুষের অংশগ্রহণ

মাকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন শিক্ষক ছেলে-পুত্রবধূ

রাণীশংকৈলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, অনুপস্থিত সভাপতি ও প্রধান অতিথি  

রাণীনগরে মাদক সেবির ১১মাসের কারাদন্ড

গার্মেন্টসের জুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষ- যুবদলের সহ-সভাপতি সহ আহত তিন 

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে লাউকাঠী ইউনিয়ন আ.লীগের শান্তি সমাবেশ 

ছেলেকে বাঁচাতে ভ্যানচালক পিতার আবেদন

আলোচনায় থাকা পাকিস্তান থেকে সরাসরি বাণিজ্যিক জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর; যা আনা হয়েছে 

যশোরে রেক্টিফাইড স্পিরিটসহ গ্রেফতার এক এবং মাদক সেবনের দ্বায়ে দুইজনকে কারাদন্ড 

দু’জন হাফেজিকে পাগড়ি সম্মাননা দিলো যশোর শংকরপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা