বাংলাদেশ সকাল
বুধবার , ২৫ জানুয়ারি ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিনাইদহে বাণিজ্যিকভাবে সজিনা পাতার চাষ শুরু !

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৫, ২০২৩ ৯:৩২ অপরাহ্ণ

শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদই॥ ঝিনাইদহের উপজেলা গুলোতে বাণিজ্যিক ভাবে শুরু হয়েছে সজনি পাতার চাষ। সজিনা পাতাকে বলা হয় অলেীকিক পাতা। এটি পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর হার্ব। গবেষকরা বলছে সজিনা পাতা হচ্ছে নিউট্রিশন্স সুপার ফুড। পুষ্টি ও ওষুধি গুনাগুনের কারনে সুপার ফুড সবার পরিচিত এই সজিনা।

ঝিনাইদহে উপজেলা গুলোতে বাণিজ্যিক ভাবে শুরু হয়েছে সজনি পাতার চাষ । এই জেলায় অধিকাংশ বাড়ির পাশে পরিত্যক্ত জমি, রাস্তার পাশে কৃষকরা সজিনা গাছ লাগিয়ে থাকে। তবে এবার বাণিজ্যিক ভাবে জমিতে সজিনার চাষ করা হচ্ছে পাতা সংগ্রহের জন্য। জেলার শতাধিক কৃষক সজিনা গাছ বাণিজ্যিক ভাবে চাষাবাদ করছে। কৃষকরা কাচা সজিনা পাতা প্রতি কেজি বিক্রি করছেন ৮টাকা দরে। আর প্রতি কেজি শুকনা পাতা বিক্রি করছেন ৪০০ টাকা কেজি। লাভজনক হওয়ায় গৃহিনীরা বাড়ির কাজের পাশাপাশি এই কাজে আগ্রহ দেখাচ্ছে। কৃষক ও গৃহিনীদের কাছ থেকে সজিনা পাতা ক্রয় করছে জিটি মরিংগা নামের একটি প্রতিষ্ঠান।

কালীগঞ্জ উপজেলার ভোলপাড়া গ্রামের সজিনা চাষী  তৌহিদুর রহমান বাড়ির পাশে প্রায় ২ বিঘা জমিতে সজিনা চাষ করেছেন। মুলত তিনি পাতা বিক্রির জন্য এইগাছ চাষ করেছেন। তবে সজিনা গাছ থেকে সজিনার ডাটা তিনি বিক্রি করবেন। হাইব্রিড ওডিসি-৩ জাতের সজিনা তিনি চাষ করেছেন। তৌহিদ জানান, সজিনা পাতা ও ডাটা দুটোই পাওয়া যায়। প্রতি কেজি কাচা পাতা বিক্রি করেন ৮-১০টাকা দরে। আর শুকনো পাতা প্রতি কেজি ৪০০ টাকা দরে বিক্রি করেন। বারোমাসি সজিনা গাছ লাগানোয় বারোমাই পাতা ও ডাটা সংগ্রহ করা যায়। তিনি জানান, সজিনা চাষে তেমন খরচ নেই। এছাড়াও একই জমিতে পেয়াজ, রশুন, মশুরি চাষ করা যায়।

পূর্ব বলরামপুর গ্রামের কৃষানী মাধুরি রানী জানান, তিনি নিজের বাড়ির আঙিনায় সজিনা চাষ করছেন। এছাড়্ওা এলাকার নারীদের বাড়ির আঙিনায় সজিনা চাষ করতে উৎসাহ দিচেছন। তিনি জানান, নারীদের কাছ থেকে সজিনা কাচা পাতা ৮-১০ টাকা দরে এবং শুকনো পাতা ৪০০ টাকা কেজি ক্রয় করে নিচ্ছেন।

উপজেলা কৃষি অফিসার মো: মাহবুব আলম রনি জানান, পুষ্টি ও ওষুধি গুনাগুনের কারনে সবার পরিচিত সজিনা গাছ। মুলত কার্টিং রোপন বা বীজ রোপন করে সজিনা গাছ তৈরি করা যায়। তিনি আরো জানান, কৃষি অফিসের পরামর্শ অনেক কৃষক,গৃহিনী বাড়ির আঙিনায় ও রাস্তার পাশে এই গাছ রোপন করে। তেমন রোগবালাই এবং পরিচর্যা করা লাগে না। তিনি জানান, কৃষি অফিসের পক্ষ থেকে কৃষক/কৃষানীদের সজনি গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আলমগীর হোসেন জানান, সজিনাতে ক্যালশিয়াম,খনিজ লবন,আয়রসহ প্রোটিন ও শর্করা জাতীয় উপাদন রয়েছে। এছাড়া গাছের বাকল, পাতা,ফুল,ডাটা ব্যাবহাওে ওষুধি গুন রয়েছে। তিনি জানান, সজিনা পাতা এন্টিসেপটিভ হিসেবে ব্যবহার করা যায়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কালীগঞ্জে পানি নিষ্কাশনের দাবিতে ৫০ পরিবারের মানববন্ধন

রায়পুরায় ইফতার দোয়া মাহফিল

বাউফলে সাংবাদিক এম জাফরান হারুন’র গাড়ি পোড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

সুনামগঞ্জের দোয়ারাবাজার রিংকু বর্ডার হাট পরির্দশনে ভারতীয় হাইকমিশনার

ঈদগাঁওতে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল : ছাত্রলীগের শান্তিপূর্ণ অবস্থান 

নাটোরে নতুন যন্ত্রের মাধ্যমে সূর্য মুখী বীজ বপনের উদ্বোধন 

মহান স্বাধীনতা দিবসে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে কমিউটার ট্রেনের উদ্বোধন করলেন ডিসি 

৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে দুই দালালকে আটক করে কারাদণ্ড ভ্রাম্যমাণ আদালতের 

ভূরুঙ্গামারীতে আপত্তিকর অবস্থায় জামাই শাশুড়ি আটক 

কানেকটিকাট বাংলাদেশ সমিতি (সিবিএস)যুক্তরাষ্ট্রের বার্ষিক বনভোজন ২১ জুলাই