বাংলাদেশ সকাল
শনিবার , ৯ ডিসেম্বর ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিনাইদহে বেগম রোকেয়া দিবস পালিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৯, ২০২৩ ১১:৪০ অপরাহ্ণ

শেখ শফিউল আলম লুলু,ঝিনাইদহ: ‘নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে আান্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শনিবার(৯ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফা ইয়াছমিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এতে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক শফি উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়, সরকারী নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী প্রমুখ।

সেসময় বক্তারা, নারীর অর্থনৈতিক অধিকার নিশ্চিত করতে পরিবার থেকে রাস্ট্র পর্যন্ত সকলকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানান। সেই সাথে নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পরামর্শ দেন।

আলোচনা সভা শেষে জয়িতা অন্বেষন বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় বিভিন্ন ক্যাটাগরিতে ঝিনাইদহের ১০ জন নারীকে সম্মাননা প্রদাণ করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

অ্যাম্বুলেন্স করে সুকৌশলে মাদক পাচার কালে আটক ২

বাস কাউন্টার দখলকে কেন্দ্র করে বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১১

ছেলের নেশার টাকা দিতে না পারায় খুন জখমের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে বাবা-মা

শহীদ জিয়াকে নিয়ে আরও বেশি বেশি গবেষণা করা দরকার -ড. আনোয়ার উল্লাহ চৌধুরী

শার্শায় বিদেশি মদসহ দুই মাদক কারবারি আটক

আমতলীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত 

নাশকতার আশংকায় ২৮ শে মে থেকেই দুই মাসের জন্য কলকাতায় ১৪৪ ধারা

সিংড়ায় লিফলেট বিতরণ শেষে স্বেচ্ছাসেবক দলের নেতা আটক 

শেরপুরে সোহাগপুরে বীরাঙ্গনা নারীদের নিয়ে ‘দেশ রূপান্তরের’ পাঁচ পূরণ পালিত

দীর্ঘ প্রতীক্ষার পর স্মার্ট আইডি কার্ড পেতে চলেছেন পালংখালি ইউনিয়ন পরিষদের ভোটাররা