বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৫ জুন ২০২৪ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিনাইদহ -৪ আসনের এমপি আনার হত্যা মামলার আসামী গ্যাস বাবুকে ঝিনাইদহ কারাগারে স্থানান্তর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২৫, ২০২৪ ৯:৩৮ অপরাহ্ণ

 

শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ: ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার আসামী কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে ঝিনাইদহ জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে।

মঙ্গলবার বিকাল ৪ টার দিকে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঝিনাইদহ কারাগারে পাঠানো হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি প্রিজন ভ্যানে তাকে কঠোর নিরাপত্তার মাধ্যমে নিয়ে আসা হয়। এর আগে ঝিনাইদহ জেলা শহরের বিভিন্ন স্থানে পুলিশী কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

বাবুকে নিয়ে আগামীকাল তার ফেলে দেওয়া মোবাইলসহ আলামত উদ্ধার অভিযান হতে পারে বলে পুলিশের একটি সুত্র জানিয়েছে।

ঝিনাইদহ জেলা কারাগারের জেলার মহিউদ্দিন হায়দার এ তথ্য নিশ্চিত করে জানান, সংসদ সদস্য আনার হত্যা মামলার অন্যতম আসামি কাজী কামাল আহম্মেদ বাবু ওরফে গ্যাস বাবুকে ঝিনাইদহ কারাগারে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ৬ জুন রাতে শহরের আদর্শপাড়া এলাকা থেকে ডিএমপির ডিবি পুলিশের একটি টিম জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহম্মেদ বাবু ওরফে গ্যাস বাবুকে আটক করে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নড়াইলে ৩ সাংবাদিকের উপর হামলা ও মিথ্যা চাঁদাবাজি মামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ

কালীগঞ্জের সরকারী মাহতাব উদ্দিন কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

আমাদের লক্ষ্য হচ্ছে নাগরিক সেবা নিশ্চিত করা-মসিকের নব-নির্বাচিত মেয়র ইকরামুল হক টিটু 

কোটি টাকার চাঁদাবাজী মামলায় গ্রেফতার গাজীপুরের কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী গেদুরাজ

গাজীপুরে শহীদ আহসান উল্লাহ মাস্টারের স্মরণে গণভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদগড় আমির মুহাম্মদ বদি উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ঈদগাঁও যুব ঐক্য পরিবারের সচেতনতা সমাবেশ 

শান্তা ফারজানার ‘ইতি-কল্পনা’র মোড় উন্মোচন

বাগমারায় বিএনপির একাংশের সমাবেশ ঘিরে মিশ্র প্রতিক্রিয়া 

সীতাকুন্ডে লেগুনা দূর্ঘটনায় ১২ কলেজ ছাত্রী আহত

বরগুনায় প্রেমের কারণে ৫ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যার চেষ্টা