বাংলাদেশ সকাল
সোমবার , ২ সেপ্টেম্বর ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

১০ লিটারে এক লিটার কম, অভিযানে ধরা খেল যশোর রজণীগন্ধা পাম্প

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২, ২০২৪ ১০:৫৪ অপরাহ্ণ

 

রিফাত আরেফিন : যশোরে হাতে-গোনা দু’একটি বাদে অধিকাংশ ফিলিং স্টেশনে জ্বালানী তেল কম দেয়ার অভিযোগ দীর্ঘদিনের। অভিনব কৌশলে তেল কম দেয়া হয়। বহুবার কিছু পাম্পে জরিমানা করেছে প্রশাসন কিন্তু স্বভাবের পরিবর্তন হয়নি। এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একদল শিক্ষার্থী ও বিএসটিআই যশোরের পরিদর্শক রাকিব ইসলামের নেতৃত্বে ফিলিংস্টেশন পরিদর্শন ও তদারকিতে ধরা পড়েছে দিনে-দুপুরে তেল ডাকাতির ঘটনা। আলোচিত যশোরের রজণীগন্ধা পেট্রোল পাম্পে দেখা গেল ১০ লিটারে এক লিটার তেল কম দেয়ার ঘটনা। শাস্তি হিসেবে পাম্পের ৬টির মধ্যে ৪টি বুথ সিলগালা করে দিয়েছেন আভিযানিক দল।

আজ সোমবার (২ সেপ্টেম্বর) বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলন ও বিএসটিআই যৌথ অভিযান পরিচালনা করে দ্বিতীয় দিনের মতো। এরআগে রোববারও অভিযানে ছিলেন শিক্ষার্থীরা। তবে আজ সোমবার তেল ডাকাতির ঘটনা হাতে-নাতে ধরা পড়ায় আবারও প্রমাণ হলো ফিলিংস্টেশনে অভিনব কৌশলে তেল কম দেয়া বন্ধ হয়নি।

অন্তর্বতী সরকার পহেলা সেপ্টেম্বর থেকে প্রতি লিটার ডিজেলের দাম ১ টাকা ২৫ পয়সা এবং পেট্রোল ও অকটেনের দাম ৬ টাকা কম দামে বিক্রির ঘোষণা দেয়। জ্বালানি তেলের নতুন দাম কার্যকর ও তেলের সঠিক পরিমাপ নির্ণয়ে যশোরে ফিলিং স্টেশন বা পেট্রোল পাম্পগুলো পরিদর্শন ও মূল্য তদারকিতে নেমে পড়েন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের শিক্ষার্থীরা। সাথে ছিলেন বিএসটিআই যশোরের পরিদর্শক রাকিব ইসলাম ।

যৌথ তদারকি কার্যক্রমে খুশি ও উচ্ছ্বাস প্রকাশ করেন যানবাহন মালিকসহ ভোক্তারা। দ্বিতীয় দিনের মতো আজ যশোর শহর ও শহরতলীর বিভিন্ন পেট্রোল পাম্পে তদারকি করেন তারা। পাম্পগুলোতে পেট্রোল, অকটেন ও ডিজেলের নতুন দাম কার্যকর করা হয়েছে কিনা এবং তেলের পরিমাপ সঠিক আছে কিনা তা তদারকি করেছে যৌথ আভিযানিক দল। এদিন যশোর-মাগুরা রোডের কিসমত নওয়াপাড়ায় অবস্থিত রজনীগন্ধা পাম্পে পরীক্ষা করে দেখতে পান ১০ লিটারে এক লিটার তেল কম দেয়া হচ্ছে। এ ঘটনায় ৬টির মধ্যে ৪টি বুথ সিলগালা করা হয়েছে। সেই সাথে প্রথমবারের মতো সতর্ক করা হয়েছে ফিলিংস্টেশন কর্তৃপক্ষকে। চলমান অভিযান অব্যাহত থাকবে জানিয়ে হুঁশিয়ারী দেয়া হয়েছে এ ধরণের প্রতারণা দ্বিতীয়বার করা হলে কঠোর শাস্তি ভোগ করতে হবে।

আজকের অভিযানে ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের পক্ষে ছিলেন জেসিনা মুর্শিদ প্রাপ্তি, সাহেদ খান ও সীমান্তসহ একদল ছাত্র-ছাত্রী।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আত্রাইয়ে লেপ তোষক তৈরিতে ব্যস্ত হয়ে উঠেছেন কারিগররা

সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার মতবিনিময়

রাণীশংকৈলে নবধারা স্কুলে বার্ষিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

শিবপুরে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত

গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচি বাস্তবায়নে বন ও পরিবেশ উপদেষ্টার বৃক্ষচারা উপহার, কৃতজ্ঞতা প্রকাশ -ডিসির

কালীগঞ্জে চিকিৎসা সহায়তার চেক দেওয়ার নামে অর্থ  আত্মসাৎ

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই নারী আসামী গ্রেপ্তার 

ময়মনসিংহে ভূয়া ইউএনও’র পিতা পরিচয়ে আটক ১

হঠাৎ উত্তাল ঈদগাঁও, টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ; দু’পক্ষের প্রতিবাদ সমাবেশ 

নওয়াবেঁকী বাজারে প্রকাশ্যে অবৈধ ছাদের কার্যক্রম’ নিরব ভূমিকায় প্রসাশন