বাংলাদেশ সকাল
বুধবার , ১৫ জানুয়ারি ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ডিমলায় ব্যবসায়ীর গায়ে ফুটন্ত তেল ঢেলে দিলো দুর্বৃত্তরা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৫, ২০২৫ ৬:৩৪ অপরাহ্ণ

 

ডিমলা, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডিমলা উপজেলার শুটিবাড়ী বাজারে এক ব্যবসায়ীর গায়ে ফুটন্ত তেল ঢেলে তার শরীর ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে আবু তাহের (৪২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত আবু তাহের শুটিবাড়ী বাজার বণিক সমিতির সহ-সভাপতি । এই নির্মম ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় শুটিবাড়ী বাজারে ব্যবসায়ী মো. ইলিয়াস হোসেনের (৪০) দোকানে এ ঘটনা ঘটে। তিনি দক্ষিণ গয়াবাড়ী এলাকার মো. আব্দুল হামিদের ছেলে। ইলিয়াস দাতব্য সংস্থার সহায়তায় স্থানীয়ভাবে তৈরি ঝালমুড়ি, বাদাম, ছোলা ও সিঙ্গারা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন।

জানা গেছে, ঘটনার দিন তার দোকান থেকে এক চোর ব্যাটারি চুরি করে পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় চোরকে ধরে ফেলা হয়। চোরের কাছ থেকে ব্যাটারি উদ্ধার করে দোকানদার ইলিয়াস। তবে চোরের কাছে থাকা একটি বস্তা স্থানীয় আব্দুল আজিজের কাছে জমা দেওয়া হয়। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে অভিযুক্ত আবু তাহের ফুটন্ত তেলের কড়াইয়ে লাথি মেরে ইলিয়াসের গায়ে তেল ঢেলে দেন বলে অভিযোগ উঠেছে। এতে ইলিয়াসের মুখ, হাত, বাহু ও পা মারাত্মকভাবে ঝলসে যায়।

আহত ইলিয়াসের বাবা আব্দুল হামিদ এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার ছেলে যদি কোনো ভুল করে থাকে, তাহলে তার বিচার হোক। কিন্তু এভাবে একজন মানুষের গায়ে ফুটন্ত তেল ঢেলে দেওয়া কীভাবে সম্ভব? আমার ছেলের পুরো শরীর ঝলসে গেছে। আমরা এই ন্যায়বিচার চাই।”

অভিযুক্ত আবু তাহের তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন,”আমি ইচ্ছাকৃত কিছু করিনি। কথা বলার সময় অসাবধানতাবশত হাঁটুর ধাক্কায় কড়াই উল্টে গরম তেল তার গায়ে পড়ে যায়। আমি তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। সে এখন অনেকটাই সুস্থ।”

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাজ্যে যুদ্ধাপরাধী মুঈনুদ্দীনের মামলা চালানোর সুযোগের নিন্দায় আইসিএসএফ

পাবনার ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির কমিটি ঘোষনা

জামালপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্টের ৫০’তম বার্ষিকীতে সাধারণ সভা 

সরকারের ১০০ দিনের কর্মযজ্ঞ ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে জাতির উদ্দ্যেশে প্রধান উপদেষ্টার ভাষণ 

অযোধ্যার রাম মন্দিরের পূজা পাঠের দিনে পশ্চিম বাংলায় সম্প্রতি যাত্রা 

বাগমারায় পানের বরজে ভয়াবহ অগ্নিকাণ্ড; নিঃস্ব ৮০ জন পানচাষী

ঝিকরগাছা হাসপাতালে ডাক্তার নিয়ে ভোগান্তি : চিকিৎসা না পেয়ে ঘরে ফিরছে রোগী

মোবারকগঞ্জ সুগার মিলের মাড়াই মৌসুমের উদ্বোধন, মুল্য বৃদ্ধি করায় আখচাষে ফিরছে কৃষকরা

ঈদগাঁও প্রেস ক্লাবের উদ্যোগে কম্বল ও শীতবস্ত্র বিতরণ

কোটা আন্দোলনকারীদের মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী স্লোগানের নিন্দা জানিয়েছে ‘জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকে’