বাংলাদেশ সকাল
রবিবার , ২২ সেপ্টেম্বর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

তিস্তার চরে ভেসে এলো লাশ; হাতে লেখা ‘আই লাভ ইউ’

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২২, ২০২৪ ৬:২০ অপরাহ্ণ

 

আল আমিন (বাবু) লালমনিরহাট : লালমনিরহাটের আদিতমারী উপজেলার তিস্তা নদীর চরে আটকে ছিল অজ্ঞাতপরিচয় এক যুবতীর (৩০) মরদেহ। তাঁর মেহেদিরাঙা হাত বাঁধা পিছমোড়া করে। অ্যাসিডে ঝলসে দেওয়া ছিল মুখ। আজ রোববার সকালে মহিষখোঁচা ইউনিয়নের চৌরাহা মাদ্রাসা এলাকায় নদীতে ভাসমান মরদেহটি দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করা হয়। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, সকালে কৃষকেরা কাজ করতে গিয়ে চোরাহা মাদ্রাসা এলাকায় তিস্তা নদীর চরে আটকে থাকা ওই যুবতীর মরদেহ দেখতে পান। খবর পেয়ে আদিতমারী থানার পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। উপস্থিত জনতা তাঁর পরিচয় শনাক্ত করতে না পারলেও ধারণা করছেন উজান থেকে মরদেহটি ভেসে এসেছে।

পুলিশ জানিয়েছে, তার হাত মেহেদিরাঙা এবং লেখা আছে ‘আই লাভ ইউ’। দুই হাত ওড়না দিয়ে পেছন দিকে বাঁধা। কালো রঙের বোরকা পরিহিতা এই যুবতীর মুখ অ্যাসিড দিয়ে ঝলসে দেওয়া ছিল।

আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ঘাতকেরা তাঁকে মেরে হাত বেঁধে মুখ অ্যাসিডে ঝলসে দিয়েছে। তাঁর পরিচয় শনাক্তে বিভিন্ন স্থানে তথ্য পাঠানো হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রেসিডেন্ট কে হতে পারেন, জানালেন ইলন মাস্ক 

চট্টগ্রামে ডিবির অভিযানে পঞ্চাশ হাজার পিস ইয়াবা সহ মালবাহী ট্রাক জব্দ, আটক ১

সরকার কক্সবাজারের সঙ্গে দেশের অন্যান্য অংশের রেল সংযোগ স্থাপন করবে: প্রধানমন্ত্রী

যুবলীগ সাধারণ সম্পাদক সাবেক এমপি নিখিলের সহযোগী রিংকু গ্রেফতার

রাণীশংকৈলে লিফলেট বিতরণের অভিযোগে স্বেচ্ছাসেবকলীগ সম্পাদকসহ আটক -৬

কাশিয়ানী প্রেসক্লাবের নবাগত সদস্য হলেন যারা

পার্বতীপুরে ক্লেমন সিজন -২ এর ফাইনাল অনুষ্ঠিত 

টাকা দিলেই মিলছে সরকারি জমি ব্যক্তির নামে নামজারি 

ডুমুরিয়ার গোলনাতে তেলবাহী ট্রাকের সাথে যাত্রীবাহী মাহেন্দ্রের ভয়াবহ সংঘর্ষ, নিহত ৩