বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে উখিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল সিকদার সহ দুইজন বহিষ্কার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৮, ২০২৫ ১১:৩৯ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উখিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল সিকদার ও সাবেক উপজেলা যুবদলের সভাপতি আহসান উল্লাহকে দলের সকল পদ পদবী থেকে বহিষ্কার করেছে কক্সবাজার জেলা বিএনপি।

মঙ্গলবার, ১৮/০৩/২০২৫ ইং তারিখ কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরির ফেসবুক আইডি থেকে এই বহিষ্কার আদেশ পোস্ট করা হয়। এসময় তিনি কক্সবাজার জেলা বিএনপির প্যাডে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য সাবেক হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না দলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত দেন।

বিভিন্ন স্থানীয় সূত্রে হতে জানা যায়, যে উখিয়া উপজেলার একটি সিএনজি সমিতির চাঁদা উত্তোলন করার জন্য যুবদলের আহ্বায়ক সাইফুল সিকদার উখিয়া স্টেশনের সিএনজি চালকদের হুমকি ধমকি দিচ্ছিলো। এমন সময় উক্ত সিএনজি সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদ এসে যুবদলের আহ্বায়ক সাইফুল সিকদারকে চাঁদা তুলতে বাঁধা দিলে সাইফুল সিকদার উক্ত সিএনজি সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদকে বেধড়ক মারধর করে। ভরা বাজারে গুরুত্বর জখম অবস্থায় সিএনজি সমিতির শ্রমিকেরা মোর্শেদকে উদ্ধার করে প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখান থেকে তাকে রেফার্ড করে কক্সবাজার সদর হাসপাতালে। এঘটনার পর উক্ত সিএনজি সমিতির শ্রমিকেরা সাংবাদিকদের অবগত করলে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য সাবেক হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরীর দৃষ্টিগোচর হয় এবং কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না সহ পরামর্শ করে এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে অভিযুক্ত উখিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল সিকদার ও উক্ত ঘটনার সাথে জড়িত সাবেক উখিয়া উপজেলা যুবদলের সভাপতি আহসান উল্লাহ সহ তাদের দুইজনকে দলের সকল সদস্য পদ পদবী থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, আগস্টের পাঁচ তারিখের পর থেকে এই পর্যন্ত সাইফুল সিকদার বিপুল টাকার মালিক বনে গেছেন।

তাছাড়া ইতিপূর্বে ও উখিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল সিকদারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থের বিনিময়ে ইউনিয়ন কমিটি বানিজ্য করেছে বলে অভিযোগ তুলেছিল উখিয়া উপজেলার অন্তর্গত পালংখালী ইউনিয়নের সাবেক সদস্য সচিব ওসমান সরওয়ার সিকদার।

দলের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কক্সবাজার জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা বলেন, ব্যক্তির চেয়ে দল বড় সুতরাং সে যেই হউক না কেন দলের ভাবমূর্তি নষ্ট হবে এমন কোন কাজ করলে দল সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে এটাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওতে ছেলেধরা চক্র সক্রিয়, চরম দু:চিন্তায় অভিভাবকরা 

আমতলীতে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত 

আমতলী উপজেলা আ.লীগের নতুন কমিটির সভাপতি ও সম্পাদককে গণ সংবর্ধনা প্রদান 

রাণীশংকৈলে কেন্দ্রীয় হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণ 

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রামগড় পৌর শাখার ঈদ পুনর্মিলনী ও শোকসভা

ময়মনসিংহে আহত পরিবহন শ্রমিকদের পাশে মানবিক ওসি শাহ্ কামাল আকন্দ 

শেরপুরে হাসিনা-কামাল-আল মামুনসহ ৫৯ জনের নামে হত্যা মামলা

বাগমারার উন্নয়নে জনগনের সেবক হতে চাই : অধ্যক্ষ আবুল কালাম আজাদ

গঙ্গাচড়া কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় আন্তঃ ক্লাব ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কাশিয়ানীর ফসলি জমি থেকে অবৈধ্ মেশিনে বালু উত্তোলন