বাংলাদেশ সকাল
শুক্রবার , ২০ জুন ২০২৫ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈদগাঁওতে ছেলেধরা চক্র সক্রিয়, চরম দু:চিন্তায় অভিভাবকরা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২০, ২০২৫ ৮:৪৫ অপরাহ্ণ

 

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ছেলেধরা চক্র সক্রিয় হয়ে উঠেছে। এক সপ্তাহ ব্যবধানে  বিভিন্ন এলাকা থেকে নিখোঁজ ৪জন কিশোর। এ নিয়ে চরম দু:চিন্তায় পড়েছেন অভিভাবক মহল।

নিখোঁজরা হলেন, ইসলামাবাদের টেকপাড়ার সাঈদ বিন আজিম (১৪), একই ইউনিয়নের পাহাশিয়াখালীর আদনান জামিন সাবিত (১৩), ঈদগাঁও মাইজপাড়ার নুরুল আলম হেলালীর ছেলে তাহসিন (১৪) ও জাগিরপাড়া এলাকার জাফর আলমের ছেলে ইশমাম।

তাদের মধ্যে দুজনকে উদ্ধার করা হয়েছে। এক জনের পরিবারের কাছে মুক্তিপণ চাওয়া হচ্ছে ও অপরজনের কোন হদিস নেই রিপোর্ট লেখা পযন্ত।

ইশমাম জানান, (১৫ জুন) বেলা ১২টার দিকে মাদ্রাসা থেকে ফেরার পথে কেউ একজন তার চোখ চেপে ধরে কালো রঙের টি-আর-এক্স  গাড়িতে তুলে নেয়া হয় তাকে। পরে সাদা রঙের কাপড় তার মুখে চেপে ধরলে মুহুর্তেই অজ্ঞান হয়ে যায় সে। পরে গাড়ি চলন্ত অবস্থায় তার হুশ ফিরলে ইশমামের কাছ থেকে তার পরিবারের তথ্য চান চক্ররা। তবে ইশমাম সে তার পরিবারে কোন তথ্য দেয়নি। পরে চক্রের লোকজন তাকে মারধর করলেও সে কোন মুখ না খুলায় গাড়ি রানিং অবস্থায় ইশমামকে (চকরিয়া) এলাকায় ফেলে দিয়ে চলে যায় তারা। পরে সে বাজারে থাকা এক ব্যাক্তির কাছ থেকে ফোন নিয়ে তার পিতাকে কল দিলে পরবর্তীতে পিতা জাফর তাকে চকরিয়া থেকেই নিয়ে আসেন।

অভিভাবক জাফর জানান, মাদ্রাসা শেষে ছেলে বাসায় ফেরেনি ,তারা ভেবেছিলেন হয়ত খেলতে গেছে। কিন্তু সন্ধ্যা পার হলেও ছেলে বাড়ি না ফেরায় খুঁজাখুজি করছিলেন। মুহুর্তেই অচেনা অপরিচিত নাম্বার থেকে ছেলের কন্ঠ শুনে চকরিয়া গিয়ে ছেলেকে নিয়ে আসলেন তিনি।

একইদিন থেকে ঈদগাঁও মাইজপাড়া থেকে নিখোঁজ ছিলো তাহসিন নামে আরও একজন কিশোর। তার পরিবারের লোকজন দুই দিন ধরে তার খুঁজ করেও কোনো প্রকার সন্ধান পাননি। তবে তৃতীয়দিনের মাথায় তাহসিনের পরিবারের কাছে কল আসে মুক্তিপন দাবি করে।

তাহসিনের চাচা রিফাত জানান, দুইদিন ধরে নিখোঁজ ভাতিজাকে খুজছিলেন তারা। তবে কোন ধরনের খোঁজ পাননি। বুধবার বিকেলে কল আসে তাহসিনের বিষয়ে। কলের ঐ প্রান্তে থেকে একজন বলেন “ছেলেকে জীবিত পেতে চাইলে ২ লক্ষ টাকা মুক্তিপণ দিতে হবে”। তারা বর্তমানে তাহসিনকে চট্রগ্রামে রেখেছেন বলেও দাবি করেন।

গত কদিন ধরে কিশোরদের নিখোঁজের হিড়িক পড়েছে ঈদগাঁওতে। এই নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া শিশু-কিশোরদের নিয়ে অজানা আতংক মাথায় নিয়ে দিনপার করছেন অবিভাবকরা। জরুরী পদক্ষেপ নেওয়ার জোর দাবী জানালেন তারা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওর মাইজ পাড়ার ঐতিহ্যবাহী খাল পুন:খননের পরিকল্পনা 

নেত্রকোনায় কৃষি সম্প্রসারণের চাষের মেশিন গোপনে বিক্রির চেষ্টা: ওয়ার্ড মেম্বার হাতেনাতে ধরা

জগন্নাথপুরে প্রবাসীর কেয়ারটেকারের নিকট চাঁদা দাবী ও হামলা

তাহিরপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

শেরপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটির দায়িত্বভার গ্রহণ

সাতক্ষীরার ভোমরায় ১০পিস স্বর্ণের বারসহ এক ব্যক্তি আটক

ঝিকরগাছায় ধর্ষনের ঘটনায় স্থানীয় ভাবে মিমাংসার চেষ্টা : ধর্ষক মিজানুর আটক 

রবীন্দ্রনাথ ঠাকুর জাদুঘর চত্ত্বরে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ 

যুক্তরাজ্য আ.লীগের লন্ডনের কর্মীসভায় অসাংবিধানিক ইউনুস সরকারের পদত্যাগ দাবী

বাগমারায় নিখোঁজ গৃহবধূ শাবানার সন্ধানের দাবীতে মানববন্ধন