বাংলাদেশ সকাল
শুক্রবার , ২৭ জুন ২০২৫ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দল যে আসনে মনোনয়ন দিবে, সেখানেই নির্বাচন করব: গিয়াসউদ্দিন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২৭, ২০২৫ ১১:৪৪ অপরাহ্ণ

 

এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ: নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, “সব জায়গায়ই আমি কাজ করছি দলের জন্য। নির্বাচনে দল কাকে কোথায় মনোনয়ন দেবে, সেটা কেন্দ্রীয় নেতৃবৃন্দের ওপর নির্ভর করে।”

শুক্রবার (২৭ জুন) বিকালে সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান শামীমের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা মরহুম হাবিবুল্লাহ মাস্টারের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “নারায়ণগঞ্জের পাঁচটি আসনের যেকোনো একটিতে যদি দল আমাকে মনোনয়ন দেয়, আমি সেখানেই নির্বাচন করব। কারণ নারায়ণগঞ্জবাসী আমাকে ভালোবাসে। আমি আন্দোলন-সংগ্রামে তাদের পাশে ছিলাম, কখনো ছেড়ে যাইনি।”

তিনি আরও বলেন, “দলের কাজের জন্য যেখানে ডাকবে, সেখানেই যাবো। ম্যাডাম (খালেদা জিয়া) আমাকে দলে নিয়ে মনোনয়ন দেন বলেই আমি ২০০১ সালে এমপি নির্বাচিত হতে পেরেছি। বিএনপি, বিএনপি পরিবার এবং জিয়া পরিবারের প্রতি আমি কৃতজ্ঞ। সেই কৃতজ্ঞতাবোধ থেকেই নারায়ণগঞ্জের পাঁচটি নির্বাচনী এলাকায় কাজ করছি।”

গিয়াসউদ্দিন বলেন, “জনগণের পাশে দাঁড়াতে হবে, সুখ-দুঃখে সাথী হতে হবে। তাদের আস্থা ও ভালোবাসার সেতুবন্ধন তৈরি করতে হবে। তাহলেই তাদের ভোটে বিএনপির প্রার্থী বিজয়ী হবে।”

উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, সোনারগাঁও থানা যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক আশ্রব প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সহ-সভাপতি এস.এম. আসলাম, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, সোনারগাঁয়ের সনমান্দী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান আলী সরকার, সোনারগাঁও থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, বাবুল মিয়া, কামাল হোসেন, রবিউল প্রধান, আতাউর রহমান, এনামুল হক রবিন, সাদিপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহ আলম প্রমুখ।

দোয়া ও মিলাদ মাহফিলে মরহুম হাবিবুল্লাহ মাস্টারের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনা করেন মুহাম্মদ গিয়াসউদ্দিন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গোপালগঞ্জে বিএনপির গাড়িবহরে হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত, আহত ৫০

কারচুপি-অনিয়মের ঘটনা ঘটলে তাৎক্ষনিক ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হবে : সিইসি  

বিএমএসএস’র সিরাজগঞ্জ জেলা কমিটি গঠন উপলক্ষে চা চক্র ও আলোচনা সভা

নওগাঁর আত্রাইয়ে মহান বিজয় দিবস উদযাপন

পৃথক অভিযানে বেনাপোলে ২০৯ বোতল ফেনসিডিল সহ যুবক আটক

ঈদগাঁওতে মাদক কারবারি আটক

কাশিয়ানীতে ৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থানের বীর সন্তানরা জাতীয় ইতিহাসের এক গৌরবময় অধ্যায় -ডিসি নারায়ণগঞ্জ 

ঈদগাঁওতে টিএন্ডটি পুকুরটি ময়লা আবর্জনার ভরপুর : পরিষ্কারের উদ্যোগ নেই 

নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত সাংবাদিক আরিফ