স্টাফ রিপোর্টার, ঈদগাঁও : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা নানা কর্মসূচী ঘিরে সৃষ্ট অস্থিরতায় নিরাপত্তা বিবেচনায় দীর্ঘ ২৭দিন বন্ধ থাকার পর পর্যটন নগরী কক্সবাজার থেকে এবার ট্রেন চলাচল শুরু হয়। এতে স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা সাড় ১২টার দিকে কক্সবাজার এক্সপ্রেস ট্রেন ঢাকা উদ্দেশ্যে ছেড়ে যায়। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার আইকনিক রেলস্টেশনে স্টেশন মাস্টার গোলাম রব্বানী।
তিনি জানান, কক্সবাজার স্টেশন থেকে আন্ত: নগর কক্সবাজার এক্সপ্রেস’ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এছাড়া ১৬ আগস্ট শুক্রবার থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে স্পেশাল ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
তিনি আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আইকনিক রেল স্টেশন এলাকায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোন লাইন বা স্টেশনে ক্ষয়-ক্ষতি হয়নি। নিরাপত্তা জনিত কারণে ১৮ জুলাই থেকে আংশিক ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ১৯ জুলাই থেকে পুরো পুরি বন্ধ ছিল।




















