বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৭ মার্চ ২০২৪ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ ও মুনসুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৭, ২০২৪ ৭:০৬ অপরাহ্ণ

 

আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ ও মুনসুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার দাদপুর নিবাসী বীর মুক্তিযোদ্ধা আঃ রউফ ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী ও ছেলে মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে চিকিৎসারত ছিলেন। বুধবার বিকালে তিনি আকষ্মিক স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন। মরহুমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মুক্তিযোদ্ধাসহ সর্বমহলে শোক নেমে আসে।

বৃহষ্পতিবার বাদ যোহর মরহুমের গার্ড অব অনার প্রদান ও নামাযে জানাযা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, দেবহাটা থানার ওসি (তদন্ত) সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, বীর মুক্তিযোদ্ধা কাজী ইদ্রিস, বীর মুক্তিযোদ্ধা সাবুর আলী, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর প্রমুখ। মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দীর্ঘদিন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দপ্তর কমান্ডারের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেন।

এদিকে খেজুরবাড়িয়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা মুনসুর আলী ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের গার্ড অব অনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব আলহাজ্ব মুজিবর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আসাদুজ্জামান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বেনাপোলে ছিনতাই, প্রতারনা ও জাল ভ্রমন ট্যাক্সের অভিযোগে ১০টি দোকানে তালা

ভুরুঙ্গামারীতে ইয়াবা সহ এক যুবক আটক 

আমরা নির্বাচনের বিপক্ষে নই -সারজিস আলম

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করতে হবে : এফবিজেও

পদ্মাসেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের দাবিতে কালকিনিতে আলোচনা সভা 

এইচ পি ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা আমজাদ হোসেন (রাজারহাট) আর নেই

যশোরে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও আটকের অভিযোগ

ভূমিদস্যু নজরুলের অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী

পাইকগাছায় মানবাধিকার সাংবাদিক ফোরামের কমিটি গঠন: সভাপতি বদিউজ্জামান, সম্পাদক সবুজ

নওগাঁর মহাদেবপুরে সাংবাদিক সুইটকে মারপিট, প্রতিবাদে সাংবাদিক সংগঠন