বাংলাদেশ সকাল
রবিবার , ১১ ডিসেম্বর ২০২২ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নওগাঁয় সাংবাদিক সবুজ ও মানিকের পা ভেঙে ফেলার হুমকি তিলোকপুর ইউনিয়ন চেয়ারম্যানের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১১, ২০২২ ৯:০২ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার॥ নওগাঁ সদর উপজেলার ৪ নং তিলোকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির খবর প্রকাশ করায় সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে ছিলেন তিনি ও তার সহযোগী ইউপি সদস্য যগলু।

১০ ডিসেম্বর রবিবার তিলোকপুর ইউনিয়ন পরিষদের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) অনিয়মের ব্যাপারে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করে ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও চেয়ারম্যান। চেয়ারম্যান বলেন, আমি তিলোকপুরের মাস্তান, চেয়ারম্যান হয়েছি পরে তোমাদের সাহস কি করে হয় আমাদের বিরুদ্ধে লেখার। সাংবাদিকদের পা ভেঙে ফেলার হুমকি দেয় চেয়ারম্যান রেজাউল করিম ও ইউপি সদস্য যগলু। ইউনিয়ন পরিষদের সকল সদস্য বলে এই দুইজন সাংবাদিককে আটকে রাখা হোক একপর্যায়ে তারা ধাক্কাধাক্কি করে দুইজন সাংবাদিক কে ইউনিয়ন পরিষদ থেকে বের করে দেয়।

সাংবাদিকগণ ভীত সন্ত্রস্ত হয়ে নওগাঁ সদর মডেল থানায় একটি লিখিত জিডি দায়ের করেন। সাংবাদিকদের সাথে এমন আচরণ খুবই নিন্দা জনক।

সাংবাদিক জাতির বিবেক বা জাতির দর্পণ যদি সাংবাদিকদের সত্য প্রকাশ করতে না দেয়া হয় বা প্রকাশ করলে তাদের প্রাণনাশের হুমকি, পা ভেঙে ফেলার হুমকি মাস্তানের ভয় ভীতি দেখানো হয় তাহলে এক সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলায় জাতির বিবেক নামক সাংবাদিকদের খুঁজে পাওয়া যাবেনা।

থানার জিডির ব্যাপারে অফিসার ইনচার্জ ফয়সাল আহসান বলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখব । সাংবাদিকগণ প্রশাসনের সহধর ভাইয়ের মতো। আমরা ইদানিং এ ধরনের ঘটনা মাঝে মাঝেই শুনতে পাচ্ছি যে সাংবাদিকদের নির্যাতন করা হচ্ছে। বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

এ বিষয়ে নওগাঁ সদর উপজেলার নির্বাহী অফিসার জনাব মির্জা ইমাম উদ্দিন বলেন, সাংবাদিকরা আমাদের সমাজের দর্পণ তাদের সাথে এমন আচরণ খুবই দুঃখ ও নিন্দা জনক। আমি সদর ওসির সাথে এ ব্যাপারে কথা বলব এবং শীঘ্রই অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান ও মহসচিব সুমন সরদার সহ কেন্দ্রীয় ও বিভাগীয় কমিটির সভাপতি জুয়েল আহমেদ, সাধারণ সম্পাদক সম্পাদক আরিফুল ইসলাম তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উক্ত বিষয়ে প্রসাশনের নিকট সুস্থ তদন্ত করে দ্রুত পদক্ষেপ নেয়ার আহবান জানান।

অন্যথায় বিএমএসএস সারাদেশে বিশাল কর্মসূচি দিতে বাধ্য হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে নকলা ও নালিতাবাড়ীতে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত 

১৬ বছর পর কাশিয়ানী উপজেলা জামায়াতের মিছিল ও শুভেচ্ছা বিনিময়

গাজীপুরে যৌথ নীতিতে চলছে ডিস দখলের মহড়া; সংঘর্ষে আহত এক

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুল জন্নাত স্বপদে বহাল : প্রমাণ পায়নি অভিযোগের 

বাগমারায় এডিবির অব্যায়িত রাজস্ব আয় হতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

ফিলিস্তিনিদের জন্য রোযা রাখলেন রাণীনগরের বাবলু কনস্ট্রাকশনে কর্মরত ১শ শ্রমিক 

বিএনপি গণতান্ত্রিক দল, জিয়াউর রহমান বহু দলীয় গণতন্ত্র সৃষ্টি করেছেন -জহিরুল হক শাহজাদা মিয়া

ডাসারে যৌতুকের টাকার জন্য স্ত্রীকে কুপিয়ে জখম ! আদালতে মামলা

নলতায় কিশোরকে জবাই করে হত্যা চেষ্টা

নাটোরে বই উৎসব