বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০২৫ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

১৬ বছর পর কাশিয়ানী উপজেলা জামায়াতের মিছিল ও শুভেচ্ছা বিনিময়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৬, ২০২৫ ৯:০৭ অপরাহ্ণ

 

মোঃ আশরাফুজ্জামান, গোপালগঞ্জ :

দীর্ঘ ষোলো বছর পর কাশিয়ানী উপজেলা জামায়াতের আনন্দ মিছিল আজ ৬ (ফেব্রুয়ারি) বাদ মাগরিব জয়নগর বাজারে অনুষ্ঠিত হয়েছে। মাগরিবের নামাজের পর গোপালগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য রেজাউল করিম মোল্লার নেতৃত্বে মিছিলট জয়নগর বাজার পদ দক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। দলীয় কার্যালয়ে মতবিনিময় শেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত গোপালগঞ্জ ১ আসনের প্রখ্যাত আলেমেদীন হযরত মাওলানা আব্দুল হামিদ কাশিয়ানী উপজেলার জয়নগর বাজারের সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

শুভেচ্ছা বিনিময়ের সময় আর ও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা জামায়েতের সাধারন সম্পাদক আল মাসুদ খান, কর্মপরিষদ সদস্য মোঃ রেজাউল করিম মোল্লা, কাশিয়ানী উপজেলা জামায়াতের আমির এবিএম মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক মওলানা হাবিবুর রহমান, কর্ম পরিষদ সদস্য মোঃ কলিমুল্লাহ সহ কাশিয়ানী উপজেলা জামায়াতে ইসলাম ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা জামায়াতের আমির মাওলানা হামিদ উদ্দিন সাহেব বলেন, দীর্ঘ ষোল বছর পর বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বাংলাদেশ জামায়াতের ইসলামী সকল ধরনের সহযোগিতা করবে। সরকারের সেবা সমূহ সুষ্ঠু বন্টন এর মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করতে বাংলাদেশ জামাতে ইসলামে চোখ দিন এবং সুশাসন প্রতিষ্ঠায় অংশগ্রহণ করুন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নোয়াখালীর আল রাজি হাসপাতালের ভুল চিকিৎসার শিকার সাংবাদিক পত্নী

রাণীনগরে পুকুরে পরেছিল ইউপি সদস্যের মরদেহ

ঝিকরগাছায় সাংবাদিক বাবুর বিরুদ্ধে অপপ্রচার: দুইজনের নামে ৫ কোটি টাকার মানহানির মামলা

কাশিয়ানীতে কোরবানির জন্য প্রস্তুত ৬,৮৮৯ টি পশু

নাটোরে বাল্যবিয়েকে লাল কার্ড প্রদর্শণ

আত্রাইয়ে লিগ্যাল এইড কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

পোকখালী ওয়ার্ড ছাত্রলীগের সভাপতিকে হত্যার উদ্দেশ্যে হামলা 

কুড়িগ্রাম কারাগারে হাজতির মৃত্যু, পুলিশী নির্যাতনের অভিযোগ পরিবারের  

গুরুদাসপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

বেগম রোকেয়া দিবসে শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার পেলেন সীতাকুণ্ডের ৪ গুণী নারী