বাংলাদেশ সকাল
শনিবার , ৩ ডিসেম্বর ২০২২ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নদী দখল ও দূষণ রোধে মানববন্ধন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩, ২০২২ ৮:২২ অপরাহ্ণ

 

রোমান আহমেদ, গাজীপুর॥ নদী দখল ও দূষণ রোধে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকার খেয়া ঘাটে মানববন্ধন করেছেন নদী পরিব্রাজক দল।

শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার নদী পরিব্রাজক দলের উদ্যোগে বরমী শীতলক্ষ্যা নদীর পাড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা নদী রক্ষা, পরিবেশ ভারসাম্য রক্ষাসহ বেশ কিছু দাবি তুলে ধরেন।

শীতলক্ষ্যা নদীর অবস্থা দখল ও নদী সংস্কার, দূষণ মুক্ত, দুর্গন্ধ মুক্ত ও অবৈধ দখলদার উচ্ছেদ নদী ঘেষা বনের অবস্থা পর্যবেক্ষণ বন্যপ্রাণী খাবারের পর্যাপ্ততা নিশ্চিতে বনে ফলদ বৃক্ষরোপণ ও বন্য প্রাণীর খাবার বিতরণের দাবি জানিয়েছেন নদী পরিব্রাজক দল।

এ সময় শ্রীপুর উপজেলা নদী পরিব্রাজক দলের সভাপতি সাঈদ চৌধুরী,সহ সভাপতি সালাউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, যুগ্ম সম্পাদক শফি কমাল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ,সদর থানার সভাপতি কে এম জাহিদুল ইসলাম, ফজর আলী, মোঃ ফিরুজ মিয়া, উপদেষ্টা শাহান সাহাবুদ্দিন, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মোতাহার খান,কেন্দ্রীয় সদস্য আশরাফুল ইসলাম, জোবায়ের আহমেদ ক্ষুদে লেখক নদী প্রেমী নিতু চৌধুরী প্রমুখ।

মানববন্ধন শেষে নদী পরিব্রাজক দল নৌকাযোগে শীতলক্ষ্যা , খিরু,বানার ও ব্রহ্মপুত্র নদ পরিদর্শন ও ভ্রমণ করেন অতঃপর দিন শেষে শ্রীপুর উপজেলা নদী পরিব্রাজক দলের নতুন কমিটিও ঘোষণা হয়। ২০২২/২৩ সালের কার্যকরী কমিটিতে সভাপতি নির্বাচিত সাঈদ চৌধুরী, সাধারণ সম্পাদক শফী কামাল, যুগ্ন সাধারন সম্পাদক চঞ্চল খান,সাংগঠনিক সম্পাদক জোবায়ের আহমেদ নির্বচিত।

এ সময় শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আঃ লতিফ সহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন- শীতলক্ষ্যার বালু উত্তোলন, অবৈধ মাটি কাটা বন্ধ করতে হবে, ভালুকা খিরু নদীর মুখে সেন্ট্রাল ইটিপি নির্মাণ করা অবৈধ দখল রুখতে সীমানা নির্মাণ করতে হবে। পাশাপাশি বন্যপ্রাণী রক্ষায় বনে কলা,আম, কাঁঠাল, পেঁপে, লটকন, লিচু সহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ ও বেড়ে উঠা নিশ্চিত করতে হবে।নির্দিষ্ট কিছু জায়গা অভয়ারণ্য থোষনা করতে হবে।বানর, পাখি সহ অন্যান্য প্রাণীর খাবার প্রদানের নিশ্চয়তা প্রদান করতে হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মেহেরপুরে টেকনো ডায়াগন্সটিক সেন্টারের ভূল পরীক্ষায় বাচ্চা দুই থেকে এক

গুরুদাসপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদ্বোধন

দায়িত্ব পালন করতে না পারলে ট্রান্সফার নিয়ে চলে যান : বড়াইগ্রামে ইউএনও ও এসি ল্যান্ড’কে এমপি সিদ্দিকুর রহমান

পাইকগাছায় জামায়াতে ইসলামীর প্রবীণ “রুকন” মীর মাসুদ আলীর ইন্তেকাল

রাণীশংকৈলে ৫ দিনব্যাপি জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ উপলক্ষে আলোচনা সভা 

ঝিনাইদহে ট্রাক চাপায় কিশোর নিহত

পাইকগাছায় টালী কারখানা অপসারণের নির্দেশ ইউএনও’র 

বিএনপির নেতার জমি দখল ! সৎ ভাইয়ের পরিবারকে এসিড মেরে ঝলসে দেয়ার হুমকি

রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের এইচএসসি ৯৫’ব্যাচের ২৭ বছর পর রি-ইউনিয়ন উদযাপন

নওয়াপাড়ায় জিএমপি’র অ্যাডভোকেসি সভা