বাংলাদেশ সকাল
সোমবার , ৭ এপ্রিল ২০২৫ | ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

না’গঞ্জে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৭, ২০২৫ ৭:৪১ অপরাহ্ণ

 

এস,এম,জহিরুল ইসলাম বিদ্যুৎ :

জাতীয়ভাবে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ -১৪৩২ উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

৭এপ্রিল রোজ সোমবার সকাল ১১.৩০ মিনিটে জেলা প্রশাসক কার্যালয় সন্মেলন কক্ষে সরকারি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সামাজিক নেতৃবৃন্দের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

নারায়নগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা’র সভাপতিত্বে উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত আছেন মেজর আয়াজ আবদুল্লা- ৭ আর্টিলারী, মোঃ মশিউর রহমান- সিভিল সার্জন, কানিজ ফারজানা শান্তা – জেলা আনসার কমান্ডার, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর হোসেন- সার্বিক, তাসমিন আক্তার- অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন,এডঃ সাখাওয়াত হোসেন -মহানগর বিএনপির আহবায়ক, আবু আল ইউসুফ খান টিপু- বিএনপির সদস্য সচিব, মাওলানা মঈন উদ্দিন- কর্মপরিষদ সদস্য জামায়াতে ইসলামী, বিজিবি প্রতিনিধি, ফায়ার সার্ভিস, ডেপুটি জেলার, উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ।

উপস্থিত আলোচনায় গৃহীত সিদ্ধান্তের আলোকে জানাযায় যে, জেলা ও উপজেলায় দেশীয় সংস্কৃতির মেলা ও লোকজ উৎসবের আয়োজন করা। পহেলা বৈশাখ উপলক্ষে সকাল ০৯.০০ ঘটিকায় চাষাড়া থেকে ডিসি অফিস পর্যন্ত বিশাল রেলি, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন দেশীয় সংস্কৃতির পণ্যসামগ্রির মেলার আয়োজন। এ ছাড়াও হাসপাতাল, এতিমখানা ও জেলখানায় বাংলা খাবার পরিবেশন করা, দেশীয় সংস্কৃতির খেলাধুলার ব্যবস্থা করা, চিত্রা অংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হবে।

বাংলা নববর্ষের অনুষ্ঠানে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন নিয়োজিত থাকবে। পরিশেষে সভায় উপস্থিত সকলে গাজায় মুসলমানদের উপর বর্বর হামলার নিন্দা জানানো হয় এবং দোয়া করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আসিফে’র কবর জিয়ারতে ডিসি, এসপি

ধামইরহাটে প্রতিপক্ষের শত্রুতার বিষে নিধন পুকুরের মাছ

ঈদগাঁওতে বিজয় দিবস উদযাপন ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

২ টাকার জন্য ২ খুন

ঝিকরগাছার পল্লীতে রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল দুই বিঘা পেঁপে বাগান 

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত

পাইকগাছায় ঘের দখলকালে বাসাবাড়ি ভাংচুর ও আড়াই কোটি টাকা ক্ষতির অভিযোগে সংবাদ সম্মেলন

পাইকগাছায় ফিলিস্তিনী নারী-পুরুষ ও শিশু গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রবাসে নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরতে হবে -আমিরাতে বাংলাদেশ লেডিস ক্লাবের বসন্ত উৎসবে বক্তারা 

বিরামপুরে মোটরসাইকেলের ধাক্কায় শ্রমিক নিহত