বাংলাদেশ সকাল
বুধবার , ২১ ফেব্রুয়ারি ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নাটোর জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২১, ২০২৪ ৩:৪৪ অপরাহ্ণ

 

ইমাম হাছাইন পিন্টু : নাটোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদকসহ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। এই নির্বাচনে সভাপতি পদে কোনো প্রার্থী দেননি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে বর্তমান সভাপতি স্বতন্ত্র প্রার্থী আবু আহসান টগর ১৬২ ভোট পেয়ে নির্বাচিত হন এবং সাধারন সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের শরীফুল হক মুক্তা নির্বাচিত হন ১৭০ ভোট পেয়ে। অপরদিকে সম্মিলিত আইনজীবী পরিষদের ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রসাদ কুমার তালুকদার পান ১২২। এই পরিষদের সাধারন সম্পাদক প্রার্থী জাহাঙ্গীর আলম সাজু পান ১১৪ ভোট।

২০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকেল চারটা পযর্ন্ত অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণভাবে ও বিরতিহীন ভোট গ্রহণের পর শুরু হয় গণনা। রাত ৯টার দিকে এই ফলাফল গোষণা করে নির্বাচন কমিশন। এই নির্বাচনে সাহিত্য ও প্রকাশনার সম্পাদক এবং মহিলা সম্পাদিকা পদ ছাড়াা ৮টি পদেই জয় পেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা। সম্মিলিত আইনজীবী পরিষদ ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক বাকি বিল্লাহ রশিদী ১৯১ ভোট পেয়ে এবং মহিলা সম্পাদিকা মোছাঃ আরজুমান্দ বানু পুষ্প ১৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি এস এম লুৎফর রহমান রাব্বানী,জুনিয়র সহ সভাপতি হারুন-অর -রশিদ বুলবুল,যুগ্ম সম্পাদক শহীদ মাহমুদ মিঠু,কোষাধ্যক্ষ মোখলেছুর রহমান মিজান,নিরীক্ষণ সম্পাদক আরিফুল ইসলাম এবং আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহমুদুর রহমান।

নির্বাচন পরবর্তী এক প্রতিক্রিয়ায় পরাজিত সভাপতি প্রার্থী প্রসাদ কুমার তালুকদার জানান, জাতীয় নির্বাচনের প্রভাব কিছুটা পড়েছে এখানে। যেহেতু আমি নৌকার পক্ষে ভোট করেছি, তারা ঈর্ষান্বিত হয়ে আমাকে পরাজিত করেছে। সেই সঙ্গে আমার সাথে থেকে ভোট করা লোকজনও বিশ্বাসঘাতকতা করেছে। আমি যেহেতু দলের প্রার্থী আমার প্যানেল হেরেছে মানে দল হেরেছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত