বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৪ মার্চ ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নাটোরের গুরুদাসপুরে যুবককে কুপিয়ে হত্যা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৪, ২০২৩ ৫:৩৮ অপরাহ্ণ

সজিবুর রহমান গুরুদাসপুর (নাটোর)॥ নাটোরের গুরুদাসপুর উপজেলার পৌর সদর এলাকায় চাচকৈড় বাজারে পূর্ব শত্রুতার জেরে হেলাল সরদার (৩৮) নামক এক শ্রমিককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় নিহতর ছোট ভাই শিশির সরদার (২৩)কে রাজশাহী মেডিকেলে প্রেরণ করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে তোহা জমাদার (১৯) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ১৪ই মার্চ সকাল সাড়ে দশটার দিকে উপজেলার চাচকৈড় বাজারে কাভার্ড ভ্যান শ্রমিক অফিসের সামনে এ ঘটনা ঘটে। নিহত হেলাল সরদার উপজেলার খামারনাচকৈড় এলাকার মৃত সাখাওয়াত সর্দারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে কাভার্ড ভ্যান শ্রমিক অফিসের সামনে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে হেলাল সরদার ও তার ছোট ভাই শিশির সরদারের উপর আতরকিত হামলা চালায়। এ সময় দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করে এবং অপরজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেলে প্রেরণ করে।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব আব্দুল মতিন বলেন, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুুতি চলছে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত