বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৭ নভেম্বর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভাংগা হাইওয়েতে সড়ক দূর্ঘটনায় নিহত ২ পুলিশ ও আহত ৩, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৭, ২০২৩ ৮:১৩ অপরাহ্ণ

ডেস্ক নিউজ  :  ফরিদপুরে ভাংগা হাইওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভাংগা থানাধীন পুখুরিয়া পাম্প এর সামনে ২ পুলিশ সদস্য নিহত হোন। বিকালে পুলিশ লাইন্স ফরিদপুরে নিহতদের জানাযা সম্পন্ন হওয়ার পর স্বজনদের মাঝে মরদেহ হস্তান্তর করেন হাইওয়ে মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ শাহীনুর আলম খান। এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হন ৩ পুলিশ কনস্টেবল, তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুরে রেফার্ড করা হয়েছে।

জানা যায়, ১৭ নভেম্বর ২০২৩ খ্রিঃ ভোর ০৪:৪৫ ঘটিকায় কর্তব্যরত অবস্থায় সড়ক দূর্ঘটনায় পুলিশ সদস্যদের বহনকারী সিএনজির সাথে অজ্ঞাত গাড়ীর সংঘর্ষে হাইওয়ে পুলিশ, মাদারীপুর রিজিয়নের ২ জন পুলিশ সদস্য মৃত্যুবরণ করেন ও আহত হোন ৩ পুলিশ কনস্টেবল।

হাইওয়ে পুলিশ, মাদারীপুর রিজিয়নের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, হাইওয়ে পুলিশ, মাদারীপুর রিজিয়ন, ফরিদপুরের আওতাধীন ভাংগা হাইওয়ে থানায় কর্মরত নায়েক/৮২ মোঃ নাজমুল খান, কং/২২১ নাছির উদ্দিন হাওলাদার, কং/১২১ ইব্রাহীম সরদার, কং/১১৯ মোঃ জাকির হোসেন, কং/৫৩৪ মিথোয়াচিং মারমা অদ্য ১৭ নভেম্বর ২০২৩ খ্রিঃ ভোর ০৪:৪৫ ঘটিকায় বার্ষিক মাসকেট্রি অনুশীলন করার জন্য ভাংগা হাইওয়ে থানা হতে ফরিদপুরের উদ্দেশ্যে আসার সময় ভাংগা থানাধীন পুখুরিয়া পাম্প এর সামনে সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলে ২ জন নিহত হয়।

ঘটনাস্থলে আহত কং/৫৩৪ মিথোয়াচিং মারমা এর বক্তব্য অনুযায়ী ঘটনাস্থলে নায়েক/৮২ মোঃ নাজমুল খান, কং/২২১ নাছির উদ্দিন হাওলাদার নিহত হয়।

অপর ৩ জন কনস্টেবল গুরুত্বর আহত অবস্থায় ভাংগা উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুরে রেফার্ড করেন। বর্ণিত পুলিশ সদস্যদের স্থায়ী ঠিকানায় মোবাইলের মাধ্যমে তার স্বজনদেরকে সংবাদ প্রেরণ করেন।  বিকালে পুলিশ লাইন্স ফরিদপুরে নিহতদের জানাজা অনুষ্ঠিত হয়। মোহাম্মদ শাহীনুর আলম খান পুলিশ সুপার হাইওয়ে মাদারীপুর রিজিয়ন নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন ও স্বজনদের মাঝে মরদেহ হস্তান্তর করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

চন্দনাইশে হামলার শিকার সাংবাদিকের পাশে দাঁড়াল দোহাজারী পৌরসভা

আমতলীর ৪নং হলদিয়া ইউনিয়নে বিএনপির দ্বি-বার্ষিক ওয়ার্ড সম্মেলন ২০২৫

টাকা দিলেই মিলছে সরকারি জমি ব্যক্তির নামে নামজারি 

নিরপেক্ষ সরকারের দাবীতে জাতিসংঘের সামনে বিক্ষোভে জেএসএফ বাংলাদেশ 

আমতলীতে রাতের আঁধারে বসত ঘর ভেঙে নিয়ে যাওয়ার অভিযোগ

গাজীপুরে যৌথ নীতিতে চলছে ডিস দখলের মহড়া; সংঘর্ষে আহত এক

শেরপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান; ৬শ’ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ

কাশিয়ানিতে ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৫তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দিতে জোহানেসবার্গে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত