বাংলাদেশ সকাল
রবিবার , ৩০ জুন ২০২৪ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নাটোরের লালপুরে প্রবাসীর স্ত্রী হত্যার ঘটনায় কথিত মামা জাকির গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৩০, ২০২৪ ৩:৪৯ অপরাহ্ণ

 

ইমাম হাছাইন পিন্টু, নাটোর : নাটোরের লালপুরে শিউলী বেগম (৩২) নামে এক প্রবাসীর স্ত্রীকে হত্যার ঘটনায় কথিত মামা জাকির হোসেনকে বাগাতিপাড়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত ৮টার দিকে ঘটনার ২৪ ঘন্টার মধ্যে শিউলী বেগমের কথিত মামা জাকিরকে বাগাতিপাড়া উপজেলার মাড়িয়া এলাকা থেকে গ্রেফতার করেছে বাগাতিপাড়া থানার পুলিশ। এর আগে শনিবার সকালে পুলিশ লালপুরের উপজেলার চংধুপইল ইউনিয়নের কামারহাটি তেনাচুরা গ্রামের নিজ বাড়ি থেকে দুবাই প্রবাসী সোহানুর রহমানের স্ত্রী শিউলী বেগমের হাত মোড়ানো মৃতদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারনা কথিত মামা জাকির পরকীয়ার সম্পর্কে তাকে শ্বাসরোধ করে হত্যা করে ফেলে রেখে যায়। এঘটনায় নিহতের ভাই রফিকুল শনিবার দুপুরে লালপুর থানায় অজ্ঞাত নামা ব্যক্তিকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

লালপুর থানার ওসি নাছিম আহমেদ জানান, তেনাচুরা গ্রামের দুবাই প্রবাসী সোহানুর রহমানের স্ত্রী শিউলী বেগম গত তিনদিন যাবত জাকির হেসেন মামা পরিচয়ে শিউলী বেগমের সঙ্গে একই ঘরে বসবাস করছিলো। আজ শনিবার সকালে স্থানীরা ডাকাডাকি করেও শিউলির কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে শিউলীর হাত মোড়ানো মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে নাটোর মর্গে প্রেরণ করেছে। এব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।

এদিকে বাগাতিপাড়া উপজেলা সংলগ্ন কামারহাটি তেনাচুরা গ্রামের চাঞ্চল্যকর এই হত্যকান্ড নিয়ে বাগাতিপাড়া মডেল থানার পুলিশও মাঠে নামে। রাত ৮ টার দিকে তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ত্তিতিতে বাগাতিপাড়া মডেল থানার পুলিশ উপজেলার মাড়িয়া থেকে জাকির হোসেনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জাকির হোসেন সুনামগঞ্জের বিরাই উপজেলার বাসিন্দা।

বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান গ্রেফতারের সত্যতা নিশ্চত করে জানান, গ্রেফতারকৃত জাকির হোসেনই পরকীয়া প্রেমকি কথিত মামা। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞেসাবাদে শিউলী বেগম কে হত্যার কথা স্বীকার করে জানিয়েছে জাকির। প্রায় আড়াই বছর আগে তার সাথে শিউলী বেগমের পরিচয় হয়। পরে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এরই মাঝে শিউলী দুমাসের অন্তঃসত্ত্বা হয়। একারনে শিউলী তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলো। বিয়ে না করলে তার কাছে বিশ হাজার টাকা দাবি করে। আজ শনিবার ভোরে জাকির শিউলীকে তার গলার ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ি থেকে পালিয়ে যায়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

অনেকদিন পর নাারায়ণগঞ্জের রাজপথে মুখোমুখি আওয়ামীলীগ-বিএনপি

গাজীপুরে বিএনপি নেতার বাড়িতে কিশোরী ধর্ষণের শিকার – ধর্ষকসহ সহযোগী এক নারী গ্রেফতার 

ঝিকরগাছার শিওরদাহ পুলিশ ক্যাম্পের কনস্টেবলের কান্ড দেখে হতবাক এলাকাবাসী : বন্দুক ও গুলি জব্দ 

পীরগঞ্জে ৩ সাংবাদিকে প্রাণ নাশকের হুমকি, থানায় লিখিত অভিযোগ  

বরগুনার কুখ্যাত গরু চোর লিটন আবারও চুরিকৃত ১১টি গরুসহ আটক

যুব মহিলা লীগ নেত্রী জোনাকি এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ঝিকরগাছায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত 

তত্ত্বাবধায়ক সরকার: নির্বাচনী ব্যবস্থার “একিলিস হিল”  (চতুর্থ কিস্তি)

আমতলীর বীর মুক্তিযোদ্ধা মোহন খলিফার ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত 

গরু মোটা তাজা করণে ভাগ্য খুলছে আত্রাইয়ের পারিবারিক খামারিদের