বাংলাদেশ সকাল
বুধবার , ৭ ডিসেম্বর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নাটোরে আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ার কথা বলে অর্থ আত্মসাৎ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৭, ২০২২ ১২:৪৯ অপরাহ্ণ

 

ইমাম হাছাইন পিন্টু নাটোর॥ নাটোরের গুরুদাসপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে নজরুল ইসলাম (৫২) ও স্কুলের প্রধান শিক্ষক মফিজ উদ্দিনের (৫৫) বিরুদ্ধে আদালতে দুইটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত নজরুল উপজেলার নাজিরপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মৃত আমির আলীর ছেলে ও মফিজ একই ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত উম্বরের ছেলে।

৩০ নভেম্বর নাটোরের গুরুদাসপুর আমলী আদালতে এ মামলা দায়ের করেন ভুক্তভোগী জয়নব বেগম (৩২) ও ময়না খাতুন (৪১)। জয়নব নাজিরপুর বৃন্দাবনপুর গ্রামের মৃত আব্দুল খালেকের স্ত্রী ও ময়না লক্ষীপুর গ্রামের আলাল বেপারির মেয়ে।

মামলার আবেদনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, গোপিনাথপুর গ্রামের মধ্যমপাড়ার পরিত্যাক্ত নদীর পাড়ে আশ্রয়ন প্রকল্প করা হয়েছে। গত জানুয়ারি মাসে সেখানে জমিসহ ঘর পাইয়ে দেওয়ার কথা বলে তাদের কাছে থেকে ৪ লাখ ৮০ হাজার টাকা নেয় নজরুল ও মফিজ। তবে এখনো পর্যন্ত তারা আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ পায়নি। তাই তাদের টাকা ফেরত চাইলে অভিযুক্তরা টাকার বিষয় অস্বীকার করে বাকবিতন্ডা করে ও ভয়ভীতি দেখায়।

ভুক্তভোগী জয়নব ও ময়না আমার সংবাদকে বলেন, নজরুল ও মফিজ প্রভাবশালী এবং বিত্তশালি। আওয়ামী লীগের রাজনীতির সাথে রয়েছে তাদের সংশ্লিষ্টতা। টাকা ছাড়া ঘর পাওয়া যাবেনা বলে টাকা নিয়েছে। অনেক পরিশ্রম ও কষ্টের টাকা। তবে ঘর পায়নি তারা। তাদের পিছনে অনেক ঘুরেছি কিন্ত টাকাও ফেরত দেয়নি ঘরও দেয়নি। তাই আইনের আশ্রয় নিয়েছেন। দ্রুতই সঠিক বিচার দাবী করেছেন তারা। মফিজ মাষ্টারের নিজের বোন ও শাসুরির নামে ঘর বরাদ্দ দেন বলে জানান তারা।

এবিষয়ে অভিযুক্ত নজরুল ইসলাম ও মফিজ মাষ্টার গণমাধ্যম কে বলেন, তাদের কাছে থেকে কোনো টাকা নেওয়া হয়নি। ঘর পায়নি বলে ফাঁসানোর চেষ্টা করছে। মামলার জবাব আমরা আদালতেই দিব।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাজিরপুর ইউপি চেয়ারম্যান মো. আইয়ুব আলী গনমাধ্যমকে বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ার কথা বলে অনেক মানুষের কাছে থেকেই টাকা নিয়েছেন নজরুল ও মফিজ। ঘর না পেয়ে অনেকেই আদালতে মামলা করছেন। আদালতে মামলা সত্য প্রমাণিত হলে বাদিকে টাকা দিয়ে মিমাংসা করে মামলা তুলে নেওয়াচ্ছেন অভিযুক্তরা। প্রধানমন্ত্রীর উপহার জমি সহ ঘর পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নিয়েছে, যতোগুলো ঘর রয়েছে, তার চাইতে অনেক বেশী দারিদ্র্য মানুষের কাছ থেকে অভিযুক্তরা টাকা নিয়ে রেখেছে বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায় গনমাধ্যমকে বলেন, এ বিষয়ে আমি অবগত নই। এমন ঘটনা ঘটে থাকলে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি মানুষকে সচেতন হওয়ার জন্য আহবান জানান তিনি া

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈশ্বরদীতে বিজয় ও এশিয়ান টিভির প্রতিনিধি কার্যালয় উদ্বোধন

তাহিরপুরে ইউপি সদস্য গ্রেফতার 

ভালুকায় ওষুধের দোকানে অভিযান, জরিমানা

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার আহ্বান প্রধান উপদেষ্টার 

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুল জন্নাত স্বপদে বহাল : প্রমাণ পায়নি অভিযোগের 

ঝিনাইদহে বিশ্ব কিডনি দিবস পালিত

নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গা উৎসব উদযাপিত; জেলা প্রশাসকের কৃতজ্ঞত 

যশোরে পাটক্ষেত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

কোটচাঁদপুরের ৩নং কুশনা ইউনিয়ন পরিষদে ভিডব্লিউবি’র নতুন কার্ডের চাল বিতরণ

রাণীনগরে আন্ত:জেলা চোর চক্রের ৫সদস্য গ্রেফতার, চোরাই অটো চার্জার উদ্ধার