বাংলাদেশ সকাল
শনিবার , ৩১ ডিসেম্বর ২০২২ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নাটোরে শিল্পকলা একাডেমীতে শিল্পীদের সম্মাননা প্রদান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩১, ২০২২ ১১:২১ অপরাহ্ণ

ইমাম হাছাইন পিন্টু নাটোর॥ শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য নাটোরের ২০ জন সাংস্কৃতিক ব্যক্তিত্বকে জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা ২০১৯-২২২ প্রদান করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের রাজবাড়ী আনন্দ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে শিল্পীদের সম্মাননা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক শামীম আহমেদ। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান ও স ালনায় ছিলেন জেলা শিল্পকলা একাডেমী অফিসার আব্দুল রাকিবিল বারী। ১১টা ক্যাটাগরিতে সম্মননা স্বরুপ নির্বাচিত শিল্পীদেরকে উত্তরীয়, মেডেল, সার্টিফিকেট ও নগদ ১০ হাজার টাকা করে প্রদান করা হয়।

জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, নাটোরে শিল্প সংস্কৃতি চর্চা ও বিকাশে কাজ করা হচ্ছে। সাংস্কৃতিক শিল্পীদের উন্নয়নে যথাসাধ্য চেষ্টা করা হবে। এসময় সম্মাননা প্রাপ্ত শিল্পীদের শুভেচ্ছা জানান তিনি।

জেলা শিল্পকলা একাডেমী অফিসার আব্দুল রাকিবিল বারী জানান, মহামারি করোনার কারণে ২০১৯ সাল থেকে এই সম্মাননা প্রদান বন্ধ ছিল। ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত ১১টি ক্যাটাগরিতে মোট ২০ জন গুনী শিল্পীকে এই সম্মাননা প্রদান করা হয়।

জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা প্রাপ্তরা হলেন, স্বপন কুমার সান্যাল (কন্ঠসংগীত), হাবিব আহম্মেদ (নাট্যকলা), মোঃ নূরুজ্জামান (আবৃত্তি), মোঃ সাইজুদ্দিন ফকির(লোকসংস্কৃতি), সমর চন্দ্র পাল (সৃজনশীল সাংস্কৃতিক গবেষক), অমল ব্যানার্জী (নাট্যকলা), ডঃ মোঃ আব্দুস সাত্তার(চারুকলা), শংকর কুমার দাস(যন্ত্রসংগীত), মোঃ খালিদ-বিন-জালাল (সৃজনশীল সাংস্কৃতিক গবেষক), খগেন্দ্র নাথ রায় (সৃজনশীল সাংস্কৃতিক সংগঠক), মোঃ আব্দুল আওয়াল(চারুকলা), লিটন চাকী (যন্ত্রসংগীত), মোঃ রফিকুল ইসলাম নান্টু(আবৃত্তি), মোঃ তছের আলী মন্ডল(লোকসংস্কৃতি), ভিক্টরিয়া পাবলিক লাইব্রেরী (সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন), সাইদুর রহমান বাবুল(কন্ঠসংগীত), মোঃ তৌহিদুর রহমান(নাট্যকলা), উম্মে খাইরুন্নাহার, বিজলী (নৃত্যকলা), মোঃ ফরিদুল হক রেন্টু (সৃজনশীল সাংস্কৃতিক সংগঠক), নাটোর সঙ্গীত বিদ্যালয় (সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন)

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আত্রাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে নিখোঁজের দুদিন পর নদী থেকে শিশু ইলিয়াসের লাশ উদ্ধার

রাণীনগরে চোলাইমদ সহ নারী মাদক ব্যবসায়ী আটক

বাংলাদেশী বংশোদ্ভূত সৈয়দ এনায়েত আলী’র অক্সিলারি পুলিশ ক্যাপ্টেন হিসেবে পদোন্নতি

বিদ্যুতের মুল্য বৃদ্ধির প্রক্রিয়া বন্ধ করুন : বাংলাদেশ ন্যাপ 

পুলিশের ভুয়া অতিরিক্ত আইজিপি আটক

যমুনা ব্যাংকের ৮০ তম উপশাখা শুভ উদ্বোধন 

আমি জানি রাণীশংকৈল শান্তি প্রিয় এলাকা তারপরেও সজাগ থাকতে হবে : ডিসি মাহবুবুর রহমান

আত্রাইয়ে দারিদ্র বিমোচনের লক্ষ্যে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

আগামী ৫০ বছরেও আওয়ামী লীগের চেহারা দেখা যাবে না : বিএনপি নেতা হযরত আলী