বাংলাদেশ সকাল
সোমবার , ১ জানুয়ারি ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১, ২০২৪ ১২:৪০ পূর্বাহ্ণ

 

মো. নাসির : বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে বদলি ও পদোন্নতি হয়েছে। নতুন নির্দেশনায় সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ বা সিজিএস হয়েছেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।তিনি ১৩তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্সের অফিসার।আর বর্তমান সিজিএস লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান চাকরি শেষে স্বাভাবিক অবসরে যাচ্ছেন। সেনাবাহিনীর বিদায়ী চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান ৩১ ডিসেম্বর থেকে এলপিআরে যাবেন। তিনি ১১তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্সের অফিসার। আজ শুক্রবার সেনাসদর থেকে এই আদেশ জারি হয়েছে। সেনাবাহিনী সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বদলির আদেশ পাওয়া অন্য কর্মকর্তাদের মধ্যে নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মিজানুর রহমান শামিমকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার করা হয়েছে।তিনি ১৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার।চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল শাহিনুল হককে সেনাসদর দপ্তরে অর্ডন্যান্স মাস্টার জেনারেল বা এমজিও হিসেবে বদলি করা হয়েছে।

বর্তমান লগ এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মাইন খানকে নবম পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।

এ ছাড়া সেনাবাহিনীর পদাতিক ও যুদ্ধকৌশল বিদ্যাপীঠ বা এসআইএনটির কমান্ড্যান্ট মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারওয়ার হোসেনকে লগ এরিয়া কমান্ডার, কুমিল্লার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মাইনুর রহমানকে চট্টগ্রামের এরিয়া কমান্ডার, বিআইআরসির কমান্ড্যান্ট মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে মেশিন টুলস ফ্যাক্টরিতে, ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মো. শহিদুল ইমরানকে মেজর জেনারেল পদোন্নতি দিয়ে বিআইআরসিতে এবং ডিএমও ব্রিগেডিয়ার জেনারেল ফেরদৌস হাসানকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে এসআইঅ্যান্ডটিতে বদলি করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সুন্দরবন জেলা কমিটির মাইনরিটির সভাপতি নির্বাচিত হলেন গিয়াসউদ্দিন মোল্লা

অবরোধে নাশকতার প্রস্তুতির অভিযোগে ওয়ার্ড ছাত্রলীগ নেতা আটক

আমতলীতে মহাসড়কের দু’পাশে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ 

ময়মনসিংহের ইউনিক প্রগ্রেসিভ স্কুলের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত 

পাইকগাছায় বিএনপি’র খুলনা রোড মার্চ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নরসিংদীতে নিজ ঘর থেকে মিষ্টির কারিগরের রক্তাক্ত লাশ উদ্ধার

চিরিরবন্দরে মিথ্যা হয়রানিরমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

পাইকগাছায় আচার্য পি সি রায়ের ১৬২ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রস্তুতি সভা

মুজিবনগরে মহিলা জামায়াতের ৮ নেতা কর্মী আটক, সাংগঠনিক বই উদ্ধার

রেলের প্রতীক্ষায় জেলাবাসী, দৃশ্যমান কক্সবাজারের আইকনিক রেলস্টেশন