বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৪ জুলাই ২০২৩ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

না ফেরার দেশে চলে গেলেন সময় টিভির সাংবাদিক রতন সরকার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৪, ২০২৩ ১০:৩৬ অপরাহ্ণ

ডিমলা, নীলফামারী প্রতিনিধি॥ না ফেরার দেশে চলে গেলেন উত্তর জনপদের আপোষহীন সাংবাদিক হিসেবে পরিচিত সময় টিভির ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি মমিনুর রহমান রতন সরকার। বৃহস্পতিবার(১২ জুলাই) রাত সাড়ে ১২টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।

শুক্রবার ১৪ জুলাই বাদ জুমা নীলফামারী আলিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে রতন সরকারকে নীলফামারী কেন্দ্রীয় কবরস্থান দাফন করা হয়। রতন সরকার বৃহস্পতিবার ঢাকা থেকে সন্ধ্যায় সৈয়দপুর বিমানবন্দর হয়ে রংপুর নগরীর ধাপে পৌঁছালে তিনি বুকের ব্যথা অনুভব করেন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ থেকে আইসিসিইউতে নেওয়া হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রতন সরকার নীলফামারী জেলা শহরের প্রগতি পাড়ার বাসিন্দা হলেও সাংবাদিকতার সূত্রে প্রায় দেড় দশক ধরে রংপুরে অবস্থান করছিলেন। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। পেশাগত জীবনে রতন সরকার ১৯৯০ সালে নীলফামারী থেকে প্রকাশিত নীলসাগর পত্রিকায় কাজ করার মধ্য দিয়ে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। এরপর তিনি দৈনিক মাতৃভূমি, দৈনিক করতোয়া, রংপুর থেকে প্রকাশিত দৈনিক বিজলী পত্রিকায় কাজ করেন। নীলফামারী প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্বেও ছিলেন তিনি। পরবর্তীতে এটিএন বাংলা ও এটিএন নিউজ, ডিবিসি ও সময় টেলিভিশনে কাজ করেন। প্রায় এক দশকের বেশি সময় ধরে সময় টিভিতে দায়িত্ব পালন করেন রতন সরকার।

রতন সরকার ব্যক্তি জীবনে ১ ছেলে ও ১ কন্যা সন্তানের জনক ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত রতন সরকার সময় সংবাদের রংপুর ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। নগরীর ক্যান্টটেনমেন্ট এলাকায় ভাড়া বাসায় থাকতেন সিনিয়র এ সাংবাদিক। তার অকাল মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে যান সহকর্মীরা। কান্নায় ভেঙে পড়েন তারা।

অন্যদিকে সময় সংবাদের রংপুর প্রতিনিধি ও রতন সরকারের সহকর্মী রেদওয়ান হিমেল জানিয়েছেন, চিকিৎসার জন্য ঢাকা গিয়েছিলেন রতন সরকার। সেখান থেকে ফেরার পথে স্ট্রোক করলে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওতে ভূমিদস্যুর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত 

কাদিরাবাদ সেনানিবাসে সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় যুবক আহত 

ব্যাটারি চালিত রিক্সা মহাসড়কে বন্ধের প্রতিবাদে ভুরুঙ্গামারীতে মানববন্ধন 

ডিমলায় ৩শ কোটি টাকার সরকারি সম্পত্তি দীর্ঘদিন জবরদখল; উদ্ধার ব্যাহত

শেরপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

আত্রাইয়ে সাবিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির গ্রাম কর্মীদের মাসিক যোথ সভা ও ই- প্রশিক্ষণ 

শেরপুরের হরিণধরা উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাকে কেন্দ্র করে হামলায় নিহত ১ আটক ৫

অদৃশ্য শক্তিতে পূর্ববর্তী বছর থেকেও প্রায় ৩৪ লাখ টাকা কমে কোলাহাট ইজারার ডাক 

বেনাপোলে ঢাকা ব্যাংক লিমিটেডের ১১১তম শাখার উদ্বোধন