বাংলাদেশ সকাল
রবিবার , ২৯ ডিসেম্বর ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নীলফামারীতে ক্রস ফায়ারে নিহত বিএনপি নেতা রাব্বানীকে নতুন বাড়ী দিচ্ছেন তারেক রহমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৯, ২০২৪ ৪:৩৬ অপরাহ্ণ

 

মোঃ আনোয়ার হোসেন, (ডিমলা) নীলফামারী : ২০১৪ সালে নীলফামারীতে র‍্যাবের ক্রস ফায়ারে নিহত বিএনপি নেতা গোলাম রাব্বানীর পরিবারকে নতুন বাড়ী দিচ্ছেন জাতীয়তাবাদীদলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।গতকাল নীলফামারী জেলার জাতীয়তাবাদী দলের ৬ উপজেলা শাখা কার্যালয়ে দলীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, আগামীকাল ৩০ডিসেম্বর ২টায় গোলাম রাব্বানীর পরিবারের জন্য নবনির্মিত বাড়ির চাবি ভিডিও কনফারেন্সে মাধ্যমে হস্তান্তর করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও “আমরা বিএনপি পরিবার” এর পৃষ্ঠপোষক তারেক রহমান। ঐ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির যুগ্ম মহাসচিব ও “আমরা বিএনপি পরিবার ” এর উপদেষ্টা এ্যাডঃ রুহুল কবির রিজভী, “আমরা বিএনপি পরিবার ” এর উপদেষ্টা ও দলের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপির রংপুর বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগাঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু,বিএনপির কেন্দ্রীয় কমিটির বিঞ্জান প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও “আমরা বিএনপি পরিবার ” উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

এতে সভাপতিত্ব করবেন ” আমরা বিএনপি পরিবার ” এর আহবায়ক আতিকুর রহমান রুমন।

২০১৪ সালে আওয়ামী দুঃশাসনকালে রাবের ক্রস ফায়ারে নিহত হন বিএনপি নেতা গোলাম রাব্বানী। তিনি নীলফামারী সদর থানার লক্ষীচাপ ইউনিয়ন বিএনপির সাংগাঠনিক সম্পাদক ছিলেন।

এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ২৪ সালের ছাত্র – জনতার গণ-আন্দোলন চলাকালে নীলফামারী, পঞ্চগড় ও দিনাজপুর জেলার শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন “আমরা বিএনপি পরিবার ” এর প্রতিনিধি দল।

অনুষ্ঠানটি নীলফামারী জেলা সদরের লক্ষীচাপের দুবাইছড়ি দ্বিমুখী দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কালকিনিতে ‘৯ হাজার ভোট পিটাইয়া দেবো’ আ. লীগ নেতার ভিডিও ভাইরাল

হারিয়ে যাচ্ছে বাবুই পাখির শৈল্পিক বাসা

কক্সবাজার শহরে ছুরিকাঘাতে নিহত ২

চট্টগ্রাম উত্তরের জাসাস এর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

মহেশপুরে বালু উত্তোলনকারীকে ১লক্ষ টাকা জরিমানা ও ২০লক্ষ টাকার বালি বাজেয়াপ্ত

গাংনীর গাঁড়াডোব থেকে যুবক নিখোঁজ 

আমতলী ও কলাপাড়া মিলিয়ে নির্মিত হতে যাচ্ছে বিমান বন্দর 

রাণীশংকৈলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তার হাত বাড়ালেন পুলিশ 

ঈদগাঁওতে ছেলেধরা চক্র সক্রিয়, চরম দু:চিন্তায় অভিভাবকরা 

পুলিশ পরিচয়ে একাধিক নারীর সাথে প্রেম, ধর্ষণ এবং ভিডিও ধারণ; ধরা খেল পিবিআই’র জালে