বাংলাদেশ সকাল
বুধবার , ১০ মে ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নোয়াখালীতে চারটি পলিথিন কারখানায় জরিমানা, জব্দ ৪ হাজার ৬৩৭ কেজি পলিথিন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১০, ২০২৩ ৯:৫১ অপরাহ্ণ

রাশেদুল ইসলাম নোয়াখালী॥ নোয়াখালীর বেগমগঞ্জে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিক্রি করার দায়ে চারটি কারখানাকে ৬ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় এসব প্রতিষ্ঠান থেকে ৪ হাজার ৬৩৭ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে।

সোমবার (৮ মে) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চৌমুহনী বিসিক ও চৌমুহনী বাজারে এই অভিযান চালিয়েছেন বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত। অভিযানে সহযোগিতা করেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১১ এর সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, র‍্যাব-১১ এর সদস্যদের তথ্যের ভিত্তিতে চৌমুহনী বিসিক এলাকা ও চৌমুহনী বাজারে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিক্রি করার অপরাধে আনিকা প্লাস্টিকককে দুই লাখ টাকা, তানিয়া প্লাস্টিকককে দুই লাখ টাকা, এম কে প্রিন্টিংকে ৭৫ হাজার টাকা এবং রিপন প্যাকেজিংকে ১ লাখ ৭০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এসময় নিষিদ্ধ ঘোষিত ৪ হাজার ৬৩৭ কেজি পলিথিন জব্দ করা হয়। যার বাজার মূল্য দুই লাখ ৩২ হাজার টাকা।

বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত ঢাকা পোস্টকে বলেন, র‍্যাব-১১ এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারে বিক্রির তথ্য পাওয়ার পর বিসিক ও চৌমুহনী বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী চার প্রতিষ্ঠানকে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গোপালগঞ্জের কাাশিয়ানীর দুই মন্দিরে আগুন

আমতলীতে রাজাকার পুত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

শাজাহানপুরে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী পালিত

বদলগাছীতে ৪০২০ জন কৃষকের কৃষি প্রনোদনা কর্মসুচির উদ্বোধন

গণ অবস্থান কর্মসূচি অবৈধ সরকারের বিরুদ্ধে পতনের বার্তা : অমির খসরু মাহমুদ চৌধুরী

ঝিনাইদহ জেলা আ.লীগের সা. সম্পাদক সাইদুল করিম মিন্টুর নিঃশর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

মসজিদের মতোওয়াল্লীর পদকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত

৫৩’তম বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছে জাতীয় সম্মিলিত ফোরাম (জেএসএফ) বাংলাদেশে

বদলগাছীতে শিশু জুঁই ধর্ষন চেষ্টার অভিযোগ; ৬০ হাজার টাকায় ধামাচাপা 

মানুষের শত্রুতায় প্রান গেল মাছের