বাংলাদেশ সকাল
রবিবার , ২০ এপ্রিল ২০২৫ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পকেটমার, ছিনতাই ও ডাকাতি ছাড়াও পার্বত্য চট্টগ্রাম ভ্রমণে দেশটির নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ যুক্তরাষ্ট্রের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২০, ২০২৫ ১২:৪২ পূর্বাহ্ণ

 

বাংলাদেশ সকাল ডেস্ক :

বাংলাদেশ ভ্রমনে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতা করে ১৮ এপ্রিল সর্বশেষ আপডেট করেছে দেশটি। ওই সতর্কতায় বাংলাদেশে থাকা তার নাগরিকদের এবং যারা বাংলাদেশ সফরে আসতে চান তাদেরকে সতর্ক করেছে।

নিয়মিত আপডেটের সর্বশেষ সংস্করণে বলা হয়েছে, ২০২৪ সালের গ্রীষ্মে অন্তর্বর্তী সরকার গঠনের ফলে নাগরিক অস্থিরতা এবং সহিংস সংঘাত ব্যাপকভাবে কমে এসেছে। তবে মাঝে মাঝে প্রতিবাদ বিক্ষোভ সহিংস সংঘাতে রূপ নেয়। স্বল্প সময়ের নোটিশে পরিস্থিতি পরিবর্তন হতে পারে। তাই বড় সমাবেশগুলো শান্তিপূর্ণ হলেও তা এড়িয়ে চলতে মার্কিন নাগরিকদের স্মরণ করিয়ে দেয়া হয়েছে। কারণ, এসব সভা, সমাবেশ সামান্য অথবা কোনোরকম পূর্বাভাষ ছাড়াই সহিংস হয়ে উঠতে পারে।

ওই সতর্কতায় ভ্রমণকারীদের ছোটখাট অপরাধ সম্পর্কে সচেতন হওয়া উচিত বলে বলা হয়েছে। এমন অপরাধের মধ্যে আছে জনাকীর্ণ এলাকায় পকেটমার। উপরন্তু বাংলাদেশের প্রধান শহরগুলোতে বেশির ভাগ অপরাধমূলক কার্যকলাপের মধ্যে আছে ছিনতাই, ডাকাতি, হামলা ও মাদক পাচারের মতো ঘটনা। কিন্তু নিজেদের জাতীয়তার জন্য বিদেশিরা টার্গেট হওয়ার কোনো লক্ষণ পাওয়া যায়নি।

সময় ও স্থানের ওপর ভিত্তি করে মাঝে মাঝে এসব অপরাধ হয়ে থাকে। এতে আরও বলা হয়েছে, বাংলাদেশে সন্ত্রাসী হামলা ও অন্য কর্মকাণ্ডসহ সন্ত্রাসী সহিংসতার ঝুঁকি আছে। ঝুঁকি থাকার প্রেক্ষিতে ঢাকায় কূটনৈতিক এলাকার বাইরে মার্কিন সরকারের কর্মচারীদের অপ্রয়োজনীয় চলাফেরা নিষিদ্ধ করা হয়েছে। একই কারণে ঢাকার বাইরে সফরের ক্ষেত্রে বিশেষ কর্তৃপক্ষের অনুমোদন নিতে বলা হয়েছে মার্কিন সরকারের কর্মকর্তা-কর্মচারীদের। তবে কক্সবাজার বা সিলেট সফরের ক্ষেত্রে এই অনুমোদন প্রয়োজন হবে না। ওই সতর্কবার্তায় পার্বত্য চট্টগ্রাম সফরে না যেতে পরামর্শ দেয়া হয়েছে মার্কিন নাগরিকদের। বলা হয়েছে, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলায় মাঝেমাঝেই সহিংসতা, অপরাধ, সন্ত্রাসী কার্যক্রম, অপহরণের ঘটনা ঘটে। এ ছাড়া আছে আরও নিরাপত্তা ঝুঁকি। ওই অঞ্চলে অপহরণের ঘটনা ঘটেছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

‘আমাদের দেশের রক্তে বিষ প্রয়োগ’, অবৈধ অভিবাসীদের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প

ঝিকরগাছার ছুটিপুর বাজারে আশা হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল 

গাংনীতে অনলাইন জুয়ার মাষ্টার মাইন্ড রাসেল সহ আটক ২

ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাজীপুরে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় আটক-৫, কাভার্ড ভ্যানসহ মালামাল উদ্ধার

এপ্রিলে ৫২৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৫২, আহত ৮৫২

দুই উপজেলার ৩০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো!

নব-গঠিত দেবহাটা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে ইউএনও,ওসিকে ফুলেল শুভেচ্ছা

বোদায় চারটি ফিলিং স্টেশনকে এক লক্ষ টাকা জরিমানা

চাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত