বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৩ মার্চ ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সীতাকুণ্ডে জামায়াতে ইসলামীর বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৩, ২০২৫ ১:০১ পূর্বাহ্ণ

 

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড :

সীতাকুণ্ডে পৌরসভাস্হ জামায়াতে ইসলামীর একটি ওয়ার্ডের উদ্যোগে বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১২ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌরসভাস্হ দক্ষিণ ইদিলপুর ৮নং ওয়ার্ডের সভাপতি ডাঃ মোঃ শাহাবুদ্দীনের সভাপতিত্বে বায়তুল জান্নাত জামে মসজিদে ইফতার মাহফিলের প্রধান আলোচক ছিলেন, সীতাকুণ্ড আলীয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা সেলিম জাহাঙ্গীর।

বিশেষ মেহমান ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মুহাম্মদ তাহের, উপজেলা জামায়াতের সাবেক আমীর, বিশিষ্ট সমাজ সেবক ও ইত্তিহাদ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এ্যাড. মাওলানা তাওহীদুল হক চৌধুরী, যুবাইদিয়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল কবির, মাওলানা আবুল হোসাইন, জামায়াতের ৮নং ওয়ার্ডের সেক্রেটারী মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আনোয়ার হোসেন সুমন, মোঃ কাইয়ুম প্রমূখ।

প্রধান আলোচক মুহাদ্দিস সেলিম জাহাঙ্গীর পবিত্র মাহে রমজানের তাৎপর্য বর্ণনা করতে গিয়ে বলেন,জামায়াতে ইসলামী বিগত ফ্যাসিবাদের বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়ে ওপেন কোন প্রোগ্রাম করতে পারেনি। কিন্তু আজ বায়তুল জান্নাত জামে মসজিদে ৮নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলের মাধ্যমে অত্র এলাকার জনগণকে ইসলামের পতাকাতলে ঐক্যব্দ্ধ করার প্রয়াস সত্যিই প্রশংসনীয়। ১৯৪১ সালে জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠা হয় এই দেশে ন্যায় ইনসাফ ভিত্তিক ইসলামী রাষ্ট্র কায়েম করতে। কিন্তু জামায়াত প্রতিষ্ঠার পর থেকে এই দেশের জনগণ যাতে জামায়াতে ইসলামীর ইসলামী দাওয়াতের পতাকাতলে ঐক্যব্দ্ধ হতে না পারে সেই জন্যই সব সময় বাধা দিয়ে এসেছে। বিগত ফ্যাসিবাদী সরকার জামায়াতের অনেক নেতাকর্মীকে অন্যায় ভাবে হত্যা, গুম,খুন ও নির্যাতন করেও জামায়াতের দাওয়াতী কাজ বন্ধ করতে পারেনি। বরং দাওয়াতী কাজ আরো জোড়ে বৃদ্ধি পেয়ে জনশক্তি লক্ষ গুণ বৃদ্ধি পেয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ ফার্মেসী গ্রাজুয়েটস এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ফুলেল শুভেচ্ছায় সিক্ত

গঙ্গাচড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি আজিজুল, সাধারণ সম্পাদক পক্ষী

সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের উদ্যাগে জেল হত্যা দিবস পালিত

ঝিকরগাছায় মা সমাবেশ ও বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া 

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গণমুখী কর্মকাণ্ডে অ্যাডভোকেট মিকাইল মোল্লা

ঈশ্বরদীতে বিষপানে গৃহবধুর আত্মহত্যা !

শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ

ভুরুঙ্গামারী সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে ১৪ রোহিঙ্গা আটক

বড়াইগ্রামে রোপা আমন ধান কর্তনের উদ্বোধন