বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৮ আগস্ট ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাবনায় পৃথক অভিযানে অস্ত্র, গাঁজা, ইয়াবাসহ ৪ আসামী গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৮, ২০২৩ ১২:১৩ পূর্বাহ্ণ

উজ্জল প্রধানঃ পাবনায় পৃথক অভিযানে অস্ত্র, গাঁজা, ইয়াবাসহ ৪ আসামীকে গ্রেফতার জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার, ১৬ আগস্ট ওসি ডিবি মোঃ এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

জেলা ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র) মোঃ মনারুল ইসলাম, এএসআই(নিরস্ত্র) মোঃ সুলতান আলী শেখ, এএসআই(নিরস্ত্র) মোঃ রুহুল আমিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাবনা জেলার সুজানগর থানার দুলাই ইউপির রামকান্তপুর সাকিনস্থ রামকান্তপুর জামে মসজিদের উত্তর পাশে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ রিয়াজুল ইসলাম (২৫), পিতাঃ মোঃ আয়নাল প্রামানিক, সাং-দরিভাওডাঙ্গা, ইউপিঃ ভাড়ারা, থানাঃ পাবনা সদর, জেলাঃ পাবনা কে মাদক দ্রব্য ০৮(আট) কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা শাখা, পাবনার অপর একটি টিম এস আই মোঃ জাহাঙ্গীর আলম, এএসআই(নিরস্ত্র) মোঃ আমিনুর রহমান সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাবনা সদর থানাধীন কাশিপুর এলাকায় অভিযান পরিচানা করিয়া মাদক ব্যবসায়ী ১। মোঃ টিপু মোল্লা (৩৫), পিতাঃ মৃতঃ শাজাহান মোল্লা, গ্রামঃ গয়েশপুর কুমিল্লী, থানাঃ পাবনা সদর, জেলাঃ পাবনা, এ/পি কাশিপুর চারতলা বিল্ডিং এর সামনে মোছাঃ নাছি এর বাড়ীর (ভারাটিয়া) ২। মোঃ আঃ মাবুদ সরদার (৩৩), পিতাঃ আঃ খোয়াজ সরদার, গ্রামঃ হেমায়েতপুর, থানাঃ পাবনা সদর, জেলাঃ পাবনাদ্বয়কে ২০০(দুইশত) পিচ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন।

উক্ত টিম একই তারিখ গভীর রাতে পাবনা জেলার দাপুনিয়া ইউপির টিকরি মধুর ভাটা এলাকায় অভিযান পরিচালনা করিয়া আসামী ১। মোঃ আতাহার আলী (২৫), পিতাঃ মৃতঃ ইকরাম সরদার, সাং-টিকরি(মধুরভাটা), থানাঃ পাবনা সদর, জেলাঃ পাবনা একটি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র (ওয়ান শুটার গান) এবং এক রাউন্ড তাজা কার্তুজ সহ আটক করেন।

ধৃত আসামীদের বিরুদ্ধে পাবনা সদর থানায় এবং সুজানগর থানায় পৃথক পৃথক মামলা রজু করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দুবাইতে বিমানবন্দরে এ বছর ৩৫০ জনেরও বেশি যাত্রী জাল পাসপোর্ট সহ ধরা পড়েছে

ময়মনসিংহ নার্সিং কলেজের নবীণ বরণে মসিক মেয়র ইকরামুল হক টিটু

বাগমারায় এ.এইচ.এম কামারুজ্জামান স্মৃতি সংঘের শুভ উদ্বোধন 

অধিগ্রহণকৃত জমির ক্রয়মূল্য অর্থ পরিশোধ এবং বিভিন্ন মসজিদের জন্য জমি ক্রয় ও সংস্কার বাবদ অনুদান 

ইটাখোলা-কটিয়াদী সড়কে নিরাপত্তাহীনভাবে সড়ক উন্নয়নের কাজ, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

সুনামগঞ্জে সিএনজি ও মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে মামা ভাগিনা নি’হত

বাঁশখালী এমপি নাইট অলম্পিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বাঁশখালী একাডেমীকে ০-১ গোলে পরাজিত করেছে ছনুয়া এফসি

রাণীশংকৈলে গনহত্যা দিবস পালিত

সিরাজগঞ্জ ৩ আসনে নৌকার কান্ডারী হতে চান কৃষকলীগ সহ সভাপতি সুইট

শেরপুর জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি বাতিল