বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৪ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বই মেলায় পাওয়া যাচ্ছে নূরুল ইসলাম নূরচানের তিন বই

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২২, ২০২৪ ৬:১৬ অপরাহ্ণ

 

মাহবুব খান: নরসিংদীর শিবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠা সভাপতি ও প্রবীণ সাংবাদিক নূরুল ইসলাম নূরচানের লেখা নতুন তিনটি বই নরসিংদীতে মহান একুশে বইমেলায় ওঠেছে। গল্প কবিতার বই তিনটি হল, ‘অবশেষে, হঠাৎ একদিন এবং বাইশে মাঘ।’ এছাড়া বই তিনটি ঢাকার বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত বইমেলায় ওঠেছে মেলার প্রথম দিন থেকেই। বই তিনটি পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানিয়েছেন কবি নূরুল ইসলাম নূরচান।

তিনি ৯০ দশক থেকে লেখালেখি শুরু করেন। ১৯৯৭ সালের একুশে বইমেলায় ‘এরই নাম জীবন’ উপন্যাস প্রকাশের মাধ্যমে লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন। তাঁর প্রকাশিত গ্রন্থ সংখ্যা ছয়টি। ইতিমধ্যে তিনি একটি নিজস্ব পাঠক বলয় তৈরি করেছেন। এরই মধ্যে নরসিংদী জেলাসহ দেশব্যাপী বাস্তববাদী কবি সাহিত্যিক হিসেবে বেশ পরিচিতি পেয়েছেন। তিনি ‘বাইশে মাঘ’ গল্পগ্রন্থের জন্য কবি খান মোহাম্মদ মঈনুদ্দীন এবং বাংলাদেশ কবি সংসদ সাহিত্য সম্মাননা ২০১০ লাভ করেন।

তাছাড়া তাঁর লেখা গল্প কবিতা বিভিন্ন জাতীয় দৈনিকসহ স্থানীয় পত্র পত্রিকায় নিয়মিত প্রকাশিত হচ্ছে। নূরুল ইসলাম নূরচানের লেখার মূল উপজীব্য বিষয় হচ্ছে দেশপ্রেম, মুক্তিযুদ্ধ, জাগরণ, অধিকার বঞ্চিত ও নিপীড়িত মানুষের কথা। বইগুলো পাওয়া যাচ্ছে- ঢাকা বইমেলা স্টল নং ২৬৬,৪৮৩ নরসিংদী বইমেলা স্টল নং ১১,৭০,৫৮।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিকদের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা না করার নির্দেশনা মানা হচ্ছেনা- আবুল বাশার 

ঈদ-উল-ফিতরে শেরপুরে আইনশৃংখলা স্বাভাবিক রাখতে মাঠে যৌথভাবে কাজ করছে সেনাবাহিনী ও পুলিশ 

হাইওয়ে পুলিশ সেবা সাপ্তাহ ২০২৪ উপলক্ষে উখিয়া শাহাপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির বর্ণাঢ্য র‍্যালি 

রাণীশংকৈলে স্থানীয় সরকার দিবসে র‌্যালি ও আলোচনা সভা

নারায়ণগঞ্জের শিল্প-কারখানা পরিদর্শনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোঃ সাইফুল্লাহ পান্না

নেত্রকোনায় স্বামীর অধিকার ফিরে পেতে স্ত্রীর আদালতে দারস্থ ও সংবাদ সম্মেলন

মানব সেবায় অকুতোভয় আব্দুল মতিন চেয়ারম্যান

দক্ষিণ-পশ্চিম অঞ্চল থেকে বিলুপ্ত হচ্ছে ঢোলকড়মি গাছ ও ফুল 

ডিবি প্রধানের সাথে মধ্যান্হভোজ করলেন কোটা সংস্কার আন্দোলনকারীর সমন্বয়কগণ

প্রশাসনের নাকের ডগায় অবৈধ ইঁট ভাটা, মানছেনা সরকারি নির্দেশনা