বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৯ নভেম্বর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বড়াইগ্রামে ২৭০০ কেজি নকল খেজুরের গুড় জব্দ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৯, ২০২২ ৪:১৩ অপরাহ্ণ

 

ইমাম হাছাইন পিন্টু,নাটোর॥ নাটোরের বড়াইগ্রামে নকল খেজুরের তৈরি ও মজুদ করার সময় র‌্যাব অভিযান চালিয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার জোয়াড়ি ইউনিয়নের আটঘরিয়া ও ভবানীপুর গ্রামে এই অভিযান চালিয়ে ২৭০০ কেজি আখের চিনি ও কেমিক্যাল দিয়ে তৈরি নকল খেজুরের গুড় জব্দ করে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অপরাধে ৩ জন নকল গুড় মালিককে ৬২ হাজার টাকা জরিমানা করেন।

নাটোর ক্যাম্প, র‌্যাব-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় চিনি, চুন, ফেব্ররিক রং, ফিটকিরি ও সোডা সহ কেমিক্যাল দিয়ে তৈরি নকল ১৮০০ কেজি খেজুরের পাঠালী গুড় ও ৯০০ কেজি তরল গুড় উদ্ধার করে। পরে নাটোর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর নকল গুড় তৈরি ও মজুদ করার দায়ে ছলিমউদ্দিন প্রামানিক (৪৫), আব্দুল মান্নান (৪৫) ও আতিয়ার রহমান (৩২)কে সর্বমোট ৬২ হাজার টাকা জরিমানা করে।

এ সময় র‌্যাব জব্দকৃত গুড় ও অন্যান্য উপকরণ জনসম্মূখে ধ্বংস করে।

সর্বশেষ - এক্সক্লুসিভ