বাংলাদেশ সকাল
বুধবার , ২৫ সেপ্টেম্বর ২০২৪ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বরই দিয়ে ইফতার করতে বলা আলোচিত শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন গ্রেফতার 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ৭:১৯ অপরাহ্ণ

 

নরসিংদী জেলা প্রতিনিধি : সাবেক শিল্পমন্ত্রী ও সংসদ সদস্য নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেফতার করেছে র‌্যাব।মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর গুলশান থেকে তার বাস ভবন থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব)। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল মুনিম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ৪ আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা, আক্রমণ ও হত্যাকান্ডের অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসন থেকে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি ।

চলতি বছরের ৪ মার্চ রাজধানীর ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিল্পমন্ত্রী বলেন, ‘বরই দিয়ে ইফতার করেন না কেন? আঙুর লাগবে কেন, আপেল লাগবে কেন? আর কিছু নাই আমাদের দেশে। পেয়ারা দেন না, সবকিছু দেন। প্লেটটা (ইফতারির) ওইভাবে সাজান বলে আলোচনায় আসেন তিনি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বরগুনা পুলিশের ডেভিলহান্ট অভিযানে ডাকাত পাকড়াও

চাঁচকৈড়ে মৎস্যজীবীদের পরিবেশ বান্ধব মাছ বাজার হস্তান্তর

রাণীনগরে ডাকাতির ঘটনায় ৯জন গ্রেফতার, মালামাল উদ্ধার

সীতাকুণ্ড উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন সংগ্রহ সম্পন্ন 

এনবিআরের নতুন আদেশে অতিরিক্ত শুল্ক আদায়: বেনাপোল বন্দরে আটকা পড়েছে অর্ধশতাধিক পচনশীল পণ্যবাহী ট্রাক

সাপাহারে জমি দখল চেষ্টার অভিযোগ

কবি শেখ ফজলল করিমের জন্মোৎসব উপলক্ষে কবিতা আবৃত্তি ও আলোচনা সভা

সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় ট্রাক চালক ও গাছ থেকে পড়ে কৃষক নিহত

ঝিকরগাছা জামায়াতের আমির ও মেম্বারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নিকট আবেদন 

মারা গেলেন পল আলেকজান্ডার, ‘দ্য ম্যান ইন দ্য আয়রন লাং’