বাংলাদেশ সকাল
শনিবার , ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীনগরে ডাকাতির ঘটনায় ৯জন গ্রেফতার, মালামাল উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৩, ২০২৩ ৫:১৭ অপরাহ্ণ

আওরঙ্গজেব হোসেন রাব্বী, স্টাফ রিপোর্টার : নওগাঁর রাণীনগর উপজেলার গহেলাপুর গ্রামে প্রণব সাহা টগর নামে এক হিন্দু সম্প্রদায়ের বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধায় ডাকাতদল বাড়ীতে হানা দিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার, পিতলের রাধা-গোবিন্দ একটি মূর্তি ও পুজার সরঞ্জামাদি লুট করে নিয়ে যায়। পরে রাতেই অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে ৯জনকে গ্রেফতারসহ বেশ কিছু মালামাল উদ্ধার করেছে পুলিশ। প্রণবসাহা ওই গ্রামের মৃত বলরামসাহার ছেলে। এঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।

বাড়ীর মালিক প্রণবসাহা বলেন, এদিন সন্ধায় গরুর খাদ্য নেয়ার জন্য বাজারে যাই। এর পর সাড়ে ৭টা বা ৮টা নাগাদ বাড়ী থেকে খবর আসে তার বাড়ীতে ডাকাতি সংঘটিত হয়েছে। সাথে সাথে বাড়ীতে গিয়ে দেখি গ্রামের লোকজন জড় হয়ে গেছে। তিনি জানান, বাড়ীতে শুধু তার স্ত্রী শ্রীমতি ময়নারাণী একাই ছিলেন। সন্ধা পূজো শেষে ঘরে বসে মালা জপার সময় মূখোশ পড়া ডাকাতদল বাড়ীর প্রাচীর টপগে বাড়ীতে প্রবেশ করে ধারালো চাকু ধরে ময়নারাণীর হাত-পা,মূখ বেধে ২৬ হাজার টাকা,কানের দুল, হাতের বালা, পিতলের তৈরি রাধাগোবিন্দ একটি মূর্তি এবং পিতলের তৈরি পূজার সরংজমাদি নিয়ে পালিয়ে যায়। পরে স্ত্রী ময়নার চিৎকারে প্রতিবেশি লোকজন ছুটে আসে।ঘটনার খবর পেয়ে রাতেই থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন,এঘটনায় রাতেই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডাকাতির সাথে জড়িত সন্দেহে গহেলাপুর মধ্য পাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে মমিন মন্ডল ওরফে ইদুন (২৬), গহেলাপুর কবিরাজ পাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে মাসুদ রানা (২৮), পশ্চিম গোবিন্দপুর গ্রামের জনাব আলীর ছেলে জাকির হোসেন জেমস(৩৫), বিলকৃষ্ণপুর গ্রামের সামচাঁনের ছেলে ইমদাদুল হক স্বপন(৩২),একই গ্রামের জামাল আলীর ছেলে মুনসুর মন্ডল(৩২), পশ্চিম চকবলরামপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ইমদাদুল হক বুলেট(২৭), পূর্ব বালুভরা গ্রামের মিলনের ছেলে হাফিজুর রহমান (২৬), গহেলাপুর (নিশ্চিন্দাকুড়ি) গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মাসুদরানা(৩২) ও গহেলাপুর (হিন্দুপাড়া) গ্রামের সিরাজুল ইসলামের ছেলে স্বরণ আলী(২২)কে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কালে তাদের নিকট থেকে ডাকাতি হওয়া ২৬হাজার টাকা,পাঁচশত টাকার বিভিন্ন মূল্যমানের কয়েন,ণপিতলের তৈরি রাধাগোবিন্দ মূর্তিসহ বিভিন্ন মালামাল উদ্ধার এবং ডাকাতির কাজে ব্যবহৃত ধারালো ছোড়া, একটি অটোচার্জার ভ্যান জব্দ করা হয়েছে।

এ ঘটনায় প্রণব সাহা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের ৫দিনের রিমান্ডের আবেদন করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

হারিয়ে যাচ্ছে বাবুই পাখির শৈল্পিক বাসা

কাশিয়ানীতে পূর্ব-শত্রুতার জের ধরে কলেজ পড়ুয়া ছাত্রকে হত্যা চেষ্টার অভিযোগ

ভুলে ভরা পাঠ্য বই সংশোধনের দাবিতে চট্টগ্রামে ছাত্র অধিকার পরিষদের মানববন্ধন

নিউইয়র্কে পবিত্র কুরআন অবমাননা

মাদারীপুরে সমাজসেবার দুই কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

ময়মনসিংহে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও কিশোর-কিশোরীদের আত্মরক্ষা কৌশল প্রশিক্ষণ অনুষ্ঠিত 

ময়মনসিংহে পিতা-পুত্র খুনের মামলার প্রধান ২ আসামী আটক

হাজী দেলওয়ার হোসেন বাঃ উঃ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

শেরপুরে জয় বাংলা টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট -২০২৩ উদ্বোধন‌

রাণীশংকৈলে হাঁস খেলা দেখতে গিয়ে ৭ম শ্রেণির ছাত্রের মৃত্যু