বাংলাদেশ সকাল
রবিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৪ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বরই নিয়ে বাড়ি ফেরা হলো না আরাফাতের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৪, ২০২৪ ৩:৫০ অপরাহ্ণ

 

ইমাম হাছাইন পিন্টু : নাটোরের গুরুদাসপুর উপজেলার পৌর সদরের চাঁচকৈড় মধ্যমপাড়া এলাকায় ভ্যান উল্টে আরাফাত নামের একজন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। আরাফাত (৭) চাঁচকৈড় পুরানপাড়া মহল্লার লাবু প্রামাণিকের ছেলে।

স্থানীয়রা জানান, ফাহাদের (৯) পিতা ফিরোজ প্রামানিক পেশায় ভ্যান চালক। বাড়ির সামনে ভ্যানটি রাখা ছিলো। তার ছেলে ফাহাদ সুযোগ বুঝে সবার অগোচরে ভ্যানটি নিয়ে তার ছোট চাচা লাবু প্রামাণিকের ছেলে মেহেদী হাসান আরাফাতকে সঙ্গে নিয়ে তাদের জমিতে যায়। সেখান থেকে পাশের ইট হাটায় গাছে উঠে বরই পাড়ে। সেই বরই পকেটে নিয়ে বাড়ি ফেরার পথে কিছুদূর আসাতেই ভ্যানটি উল্টে যায়। এ সময় আরাফাত ভ্যানের নিচে চাপা পড়ে। ফাহাদের কান্নায় রাস্তার লোকজন তাদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

সেখানে আরাফাতের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাজশাহী নেওয়ার পথে আরাফাতের মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. উজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ