বাংলাদেশ সকাল
শনিবার , ৪ নভেম্বর ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বরগুনায় প্রেমের কারণে ৫ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৪, ২০২৩ ৪:৩১ অপরাহ্ণ

তাওহীদুল ইসলাম শুভ, পাথরঘাটা বরগুনা প্রতিনিধি : প্রেম ঘটিত কারণে গলায় ফাঁস দিয়ে বরগুনায় পঞ্চম শ্রেণীর এক ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ভুক্তভোগী ওই শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মাসুদ রানা।

ভুক্তভোগী শিক্ষার্থীর স্বজন ও পুলিশ জানায়, শনিবার বেলা ১১টার দিকে নিজ ঘরের ভেতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই শিক্ষার্থী। এ সময় স্বজনরা বিষয়টি দেখে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে নিয়ে আসে। বর্তমানে ওই শিক্ষার্থী বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

শিক্ষার্থীর মা জানান, প্রতিবেশী এক ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়াকে কেন্দ্র করে তার মেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে বলে তার ধারণা।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মাসুদ রানা বলেন, ভুক্তভোগী ওই শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। তাই তাকে দ্রুত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, বিষয়টি আমার শুনেছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বরগুনার আমতলীতে চিকিৎসক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২ 

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাব : গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতেই তলিয়ে গেছে যশোর শহরের নিম্নাঞ্চল

নানা আয়োজনে উদযাপিত নারায়ণগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস

যানজট নিরসনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের একগুচ্ছ উদ্যোগ, মিলছে সুফল

পথসভায় প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন, কালকিনিতে সমালোচনার ঝড়

কাশিয়ানীতে বারাশিয়া নদীর পানি ও পরিবেশ দূষণ রোধে মানববন্ধন,ও স্মারকলিপি প্রদান। 

জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত 

জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি  আকমল হোসেনের ১ম মৃত্যু বার্ষিকী পালন

সংঘবদ্ধ চক্রের কবল থেকে উদ্ধার ২৫ কোটি টাকার অধিক ইমপোর্টেড ফেব্রিক্স; গ্রেফতার ২

ঝিনাইদহে তামাক গ্রহণ ও ব্যবহার বন্ধে সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত