বাংলাদেশ সকাল
শুক্রবার , ৮ আগস্ট ২০২৫ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বরিশালে চুরি হওয়া মিনি ট্টাক যশোরে উদ্ধার: ডাসারের ৪জন গ্রেফতার, পাঠানো হলো কারাগারে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৮, ২০২৫ ১২:২৩ পূর্বাহ্ণ

 

রতন দে,মাদারীপুর প্রতিনিধি: বরিশালের গৌরনদী থেকে চুরি হওয়া একটি মিনি ট্টাক যশোর থেকে উদ্ধার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা। এ সময় ৪ জনকে আটক করা হয়েছে। পরে তাদের মামলা দিয়ে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার বিকেল জেলা হাজতে পাঠানো হয়৷

গ্রেফতারকৃতরা হলেন, মাদারীপুরের ডাসার উপজেলার উত্তর ভাউতলী গ্রামের ফারুক বেপারীর ছেলে হাফিজ বেপারী (৩২), একই উপজেলার পশ্চিম বনগ্রামের সিরাজ শিকদারের ছেলে ফোরকান শিকদার (২২), পশ্চিম পূয়ালী গ্রামের হালিম ঘরামীর ছেলে সোহেল ঘরামী (২৩) ও শশিকর গ্রামের মৃত কার্তিক চন্দ্র রায়ের ছেলে শুশান্ত রায় (৩৫))।

যশোর জেলার পুলিশ সুপার রওনক জাহান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে কোতয়ালী থানার মুড়ুলী এলাকায় সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা পুলিশের সদস্যরা। এ সময় মাদারীপুরের ডাসার উপজেলার ৪ জনকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের দেয়া স্বীকারোক্তিতে জব্দ করা হয় একটি মিনি ট্রাক। পরে আটককৃতরা জানায়, গত ৩ আগস্ট বরিশাল জেলার গৌরনদী উপজেলার মেদাকুল গ্রামের বলরাম পোদ্দারের বাড়ি হতে মিনি ট্রাকটি চুরি করে বিক্রির উদ্দেশ্যে যশোরে নিয়ে আসে চোরচক্র। পরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দেয় গোয়েন্দা পুলিশ। গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে পাঠানো হয় কারাগারে। এই ঘটনার মূলহোতা মাসুদ নামে এক যুবক। সে বর্তমানে পলাতক রয়েছে। তাকে ধরতে চলছে অভিযান।

এদিকে মিনি ট্রাক চুরি হওয়ার ঘটনায় এর মালিক ভাষাই সূত্রধর বরিশালের গৌরনদী থানায় সাধারণ ডায়েরিও করেছিলেন। আইনী প্রক্রিয়া শেষে ট্রাকটি মালিকের কাছে পৌঁছে দেয়ার কথাও বলছে পুলিশ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

প্রায় ৪কোটির মূল্যের ৪৫টি স্বর্ণের বার সহ আটক ১

পাইকগাছায় দখল ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন 

ধামইরহাটে এসিআই মটরস্ এর বার্ষিক সার্ভিস ক্যাম্পেইন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নি’হত ১, আহত ১

বালিয়াডাঙ্গীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহায়তা প্রদান

রাণীশংকৈলে কবরস্থান থেকে রাতের আঁধারে চুরি হয়ে গেলো ৬টি কঙ্কাল 

নেত্রকোনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪’তম মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

মোমেনশাহী ডি এস কামিল মাদ্রাসার ফাজিল, স্নাতক, ফাজিল অনার্স ও আলিম শ্রেণীর নবীণ বরণ অনুষ্ঠিত 

রাণীনগরে কৌশল পাল্টিয়ে রাত নামতেই শুরু হচ্ছে মাটি কাটার মহোৎসব

এসএসসির ফরম পূরণ শুরু ১৮ ডিসেম্বর, বাড়লো পরীক্ষার ফি