বাংলাদেশ সকাল
বুধবার , ২৩ অক্টোবর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীশংকৈলে কবরস্থান থেকে রাতের আঁধারে চুরি হয়ে গেলো ৬টি কঙ্কাল 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৩, ২০২৪ ১০:৫২ অপরাহ্ণ

 

মাহাবুব আলম, স্টাফ রিপোর্টার :  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের রসুনপুর নামক কবরস্থানের বিভিন্ন কবর থেকে ৬ টি কঙ্কাল চুরির ঘটনা ঘটছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। রাণীশংকৈল থানার ওসি’র দায়িত্বে থাকা এসআই সফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,গতকাল রাতে কবরস্থানের কয়েকটি কবর এলোমেলোভাবে খুঁড়েছে দুর্বৃত্তরা। এতে ৬ টি কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরদিন বুধবার ২২ অক্টোবর বিকালে স্থানীয় লোকজন ওই কবরস্থানে গরু-ছাগল চড়াতে এলে কয়েকটি কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পান। স্থানীয়রা আরো জানান ওই ৬ কবর এলাকাবাসীর বিভিন্ন নারী-পুরুষের।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয়রা ধারনা করছেন,একটি সঙ্ঘবদ্ধ চক্র টাকার বিনিময়ে এসব কঙ্কাল বিভিন্ন কবরস্থান থেকে চুরি করে বিভিন্ন স্থানে বিক্রি  করতেছে।

দায়িত্বপ্রাপ্ত (ওসি) আরো জানান, গভীর রাতে কোনো এক সময় সংঘবদ্ধ চক্র কয়েকটি কবরের মাটি খোঁড়ে। সেখানে ছয়টি কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে যায়। যেসব কবর থেকে কঙ্কালগুলো চুরি হয়েছে, সে কবরগুলোতে ছয় মাস থেকে এক বছরের মধ্যে লাশ দাফন করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে । বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গাজীপুরে আলোচিত ভূমিদস্যু মাহবুব আলম গ্রেপ্তার

মৌলভীবাজার সিপিএ ইউসিক্স ক্রিকেট এসোসিয়েশন এর ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৪ সম্পন্ন

ডিমলায় দুই সাবেক এমপি ও ইউপি চেয়ারম্যানসহ ৭৪ জনের নামে মামলা

রায়পুরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল 

বোনের ইভটিজিং এর প্রতিবাদ করায় হাসপাতালে দুই ভাই 

পাইকগাছায় স্কুল শিক্ষক প্রদেশ কুমার মল্লিকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

বৃটেনের ওয়েলসের কার্ডিফে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যোগাযোগের আরেক মাইলফলক : প্রধানমন্ত্রী

ডিমলায় বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

চারদিনের ব্যবধানে আবারও রামগড় থানার দুই কনস্টেবল মাদক সহ আটক