বাংলাদেশ সকাল
সোমবার , ২২ জানুয়ারি ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি মনিরুল আলম, সম্পাদক আবু নাছের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২২, ২০২৪ ১:১০ অপরাহ্ণ

 

আনিছুর রহমান, স্টাফ রিপোর্টার : বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো সভাপতি অ্যাডভোকেট মনিরুল আলম চৌধুরী বাবুল, এবং প্রত্যক্ষ ভোটে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু নাছের নির্বাচিত হয়েছেন।

(২১ জানুয়ারি) রবিবার বাঁশখালী আদালত ভবনের আইনজীবী সমিতির অফিস কক্ষে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এম.আর.এম তকছিমুল গণি ইমন, সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শওকত ইকবাল চৌধুরী ও অ্যাডভোকেট তাপস কান্তি সুশীলের দায়িত্বে স্বচ্ছতার সহিত দুপুর ১২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।নির্বাচনে সাধারণ সম্পাদক পদটির বিপরীতে দুইজন প্রতিদ্বন্দ্বী অংশ গ্রহণ করেন। ৬৪ জনের ভোটারের মধ্যে ৫৮ জন ভোটাধিকার প্রয়োগ করে এতে সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আবু নাছের পেয়েছেন ৩৮ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দী এ্যাডভোকেট নাজমুল আলম চৌধুরী পেয়েছেন ২০ ভোট ১৮ ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদক পদে বিজয় অর্জন করেন অ্যাডভোকেট আবু নাছের।নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে এইবার সহ তৃতীয়বার মত সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট ফজল আকবর জয়নাল আবেদীন বেলাল চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জসীম উদ্দীন, অর্থ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস উদ্দিন, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আলী নেওয়াজ খাঁন, তথ্যপ্রযুক্তি সম্পাদক অ্যাডভোকেট আনিসুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট লিংকন তালুকদার, কার্যনির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট শহীদুল কাদের টিপু, অ্যাডভোকেট আমিনুল এহছান,ভোটাধিকার প্রয়োগ শেষে বিকাল ৪টা ৩০ মিনিটের সময় ফলাফল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট  এম.আর.এম তকছিমুল গণি ইমন।

বিজয়ী ও প্রতিদ্বন্দ্বী সকল আইনজীবীদের সমন্বয়ে এক আলোচনা সভা সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত  হয়। অনুষ্ঠানে বিজয়ীরা সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।এ সময় বিজ্ঞ আইনজীবী নির্বাচিতদের ফুলের মাল্য দিয়ে বরণ করে উপস্থিত থেকে বিভিন্ন পত্রপত্রিকা সাংবাদিক এবং এ্যাডডভোকেট ক্লার্ক এসোসিয়েশন, ফুলেল শুভেচ্ছা জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জমে উঠেছে আমতলী পৌর নির্বাচন; সর্বাত্মক ভোট যুদ্ধ হবে বর্তমান ও সাবেক মেয়রের

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি চাকরির শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পরিসংখ্যান সহকারীর বিরুদ্ধে

ভূরুঙ্গামারীতে জমির বিরোধ নিয়ে সুপারি গাছ ও কলাগাছ কেটে ফেলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে 

জমি নিয়ে বিরোধের জেরে যশোরে যুবক হত্যা

নাটোরে নির্বাচন অফিসের লোক পরিচয়ে প্রতারণা; গ্রেফতার প্রতারক 

নিখোঁজের ২০ ঘন্টা পর পুকুরে পাওয়া গেলো ২ শিশুর লাশ 

আওয়ামী দোসর ও ‘র’ এজেন্ট ভূমিদস্যু এড. রাকেশ বাহিনীর নির্যাতনের শিকার বিধবা নারী রাশমনি ভৌমিক সু-বিচার চান

শার্শায় আগ্নেয়াস্ত্র সহ দুর্ধর্ষ সন্ত্রাসী মনিরুল গ্রেফতার

নেত্রকোণায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের এইচপিভি টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত

চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ সাধারন সভা অনুষ্ঠিত