বাংলাদেশ সকাল
বুধবার , ১৮ জুন ২০২৫ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নিখোঁজের ২০ ঘন্টা পর পুকুরে পাওয়া গেলো ২ শিশুর লাশ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৮, ২০২৫ ৮:৩২ অপরাহ্ণ

 

কাকন সরকার শেরপুর : শেরপুরের শ্রীবরদীর একটি মৎস্য খামারের পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ২০ ঘণ্টা পর বুধবার সকালে উপজেলার তাতিহাটি ইউনিয়নের বটতলা মৃদাবাড়ি এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন ওই এলাকার মো. সেলিম মিয়ার মেয়ে সকাল আক্তার (৭) ও স্বপন মিয়ার মেয়ে স্বপ্না খাতুন (৬)। তারা দুজনই স্থানীয় একটি মাদ্রাসায় পড়ত।

স্থানীয়রা ও পুলিশ জানান, মঙ্গলবার দুপুর ১২টার পর থেকে ওই দুই শিশুকে খুঁজে পাচ্ছিল না তাদের পরিবারের সদস্যরা। পরে স্থানীয়ভাবে অনেক খুঁজাখুজি করেও তাদের সন্ধান না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ছবি দিয়ে পোস্ট করা হয়।

বুধবার সকাল ৭টার দিকে বটতলা মৃদাবাড়ি এলাকার একটি মৎস খামারে দুই শিশুর মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে তাদের লাশ উদ্ধার করে।

স্থানীয়রা দুই শিশুর মৃত্যুকে হত্যাকান্ড বলে দাবি করছেন। তারা বলছেন, শিশু দুটির বাড়ি ঘটনাস্থল থেকে অনেক দূরে। এ পুকুরে মাসখানেক আগেও রহস্যজনকভাবে একজন মারা যায়। পরে প্রজেক্টের মালিক সেটি ধামাচাপা দেয়।

শ্রীবরদী থানার ওসি মো. আনোয়ার জাহিদ বলেন, ‘পুলিশ লাশ উদ্ধার করেছে। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি।’

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সীমা অক্সিজেন প্লান্টের মালিক সান্টুর ৭ দিনের রিমান্ড আবেদন; জনমনে মিশ্র প্রতিক্রিয়া

ঝিনাইদহ জেলা আ.লীগের সা. সম্পাদক সাইদুল করিম মিন্টুর নিঃশর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

শেরপুরের একযোগে পাঁচ থানার (ওসি) বদলির নির্দেশনা 

গুরুদাসপুরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প 

বরগুনা-১ আসন থেকে ১২ জন স্বাম্ভব্য প্রার্থীর আ.লীগ দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ

নানা আয়োজনে উদযাপিত নারায়ণগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস

ভারতীয় নৌবাহিনীর প্রচেষ্টায় উদ্ধার ১৮ পাকিস্তান নাবিক

কক্সবাজারে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে ঈদগাঁওতে ব্যাপক প্রস্তুতি 

জাতীয় শোক দিবস উপলক্ষে জগন্নাথপুরে আওয়ামী লীগের আলোচনা সভা

রাজধানীর বনানীতে আওয়ামীলীগ নেতারা পরিচয় বদলে চাঁদাবাজিতে বহাল