বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪ | ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বাগমারায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৪, ২০২৪ ১০:৪৯ অপরাহ্ণ

 

বাগমারা প্রতিনিধি : রাজশাহী বাগমারায় সরকারী কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধী সমাজ ও স্থানীয় সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেছেন রাজশাহীর নবাগত জেলা প্রশাসক আফিয়া আখতার। বৃহস্প্রতিবার বেলা দুই’টায় তিনি বাগমারা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে তিনি এ মতবিনিময় সভায় মিলিত হন।

মতবিনিময় কালে নবাগত জেলা প্রশাসক আফিয়া আখতার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলেন।

এছাড়া তিনি স্থানীয় সংবাদকর্মীদের মাধ্যমে উপজেলার সরকারি দপ্তর ও আইন শৃংখলা বিষয়ে খোঁজ খবর নেন। এলাকার উন্নয়নের জন্য স্থানীয় রাজনৈকি নেতাকর্মীদের সরকারি কর্মকর্তাদের সহযোগীতা করার জন্য আহবান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার, উপজেলা বিএনপির আহবায়ক ডিএম জিয়াউর রহমান জিয়া, ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের আমির কামরুজ্জামান হারুন, সেক্রেটারি অহিদুল ইসলাম, এলজিইডি’র প্রকৌশলী খলিলুর রহমান, বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম, বাগমারা প্রেস ক্লাবের আহবায়ক আকবর আলী, সাংবাদিক আফাজ্জল হোসেন, আলতাফ হোসেন, মাহাফুজুর রহমান প্রিন্স, আবু বাক্কার সুজন, নুর কুতুবুল আলম , মামুন শাহ প্রমুখ।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হোসেন, অধ্যক্ষ জিয়াউল আলম, ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু, হাবিবুর রহমান, মোশাররফ হোসেন, মাহামুদুর রহমান মিলন, রেজাউল করিম, রফিকুল ইসলাম, মোজাম্মেল হক, বিকাশ চন্দ্র ভৌমিক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, তৌহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, প্রাণি সম্পদ কর্মকর্তা আহসান হাবিব, জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুল জব্বার, শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, তারেক জিয়ার প্রজন্ম দলের বাগমারা উপজেলা সভাপতি নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক এমরান আলী, ছাত্রদল নেতা সারোয়ার হোসেন রাকিব সহ আরও অনেকে।

সভায় নবাগত জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, আপনারা সব সময় অন্যের উপকারে নিজেকে নিয়োজিত রাখুন। যে কোন বৈধ আবদার নিয়ে আসলে আপনাদের বৈমুখ করা হবে না।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কালীগঞ্জে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

যানজট নিরসনে অটোচালকদের নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার

কাজ সম্পন্ন না করেই লাপাত্তা ঠিকাদার, দূর্ভোগে ইউনিয়নবাসী

পর্ন তারকাকে ঘুষ দেওয়ার অভিযোগ প্রমাণিত, ট্রাম্প দোষী সাব্যস্ত; সাজা ঘোষণা ১১ জুলাই

বাগমারার গোবিন্দপাড়া ইউনিয়নে নৌকার প্রার্থী কালামের গণসংযোগ

শাজাহানপুরে অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও মুহসিয়া তাবাসসুম 

বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্নকারী দুষ্কৃতকারীর বাড়ি ঘেরাও, তথ্য সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা

বিএমএসএস’র সিলেট বিভাগীয় সম্মেলন ও মিলন মেলা অনুষ্ঠিত

প্রতিবেশীকে ঝুঁকিতে ফেলে পাহাড় কর্তন

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাদ; প্রতিবাদে মানববন্ধন