বাংলাদেশ সকাল
শুক্রবার , ১০ মার্চ ২০২৩ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বিশিষ্ট সমাজকর্মী হিসেবে মনোনীত হয়েছেন নাসের শাহরিয়ার জাহেদী মহুল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১০, ২০২৩ ৮:১০ অপরাহ্ণ

শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ॥ রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান মোঃ নাসের শাহরিয়ার জাহেদী মহুল বিশিষ্ট সমাজকর্মী হিসেবে মনোনীত হয়েছেন। তিনি বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের পরিচালনা বোর্ডের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন। আগামী তিন বছরের জন্য তিনি এই পদে মনোনীত হয়েছেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মোঃ দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়,বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ আইন, ২০১৯ এর ৭ (১) (ণ) ধারা অনুযায়ী বিশিষ্ট সমাজকর্মী এর আওতায় বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের পরিচালনা বোর্ডে ঝিনাইদহ জেলার বিশিষ্ট সমাজকর্মী হিসেবে মোঃ নাসের শাহরিয়ার জাহেদী মহুলকে মনোনীত করা হয়েছে।

উপ-ধারা (১) এর দফা (ণ) ও (ত) এর অধীন মনোনীত সদস্যগণ তাদের মনোনয়নের তারিখ হতে পরবর্তী তিন বছর স্বীয় পদে বহাল থাকবেন।জানা গেছে, ঝিনাইদহ জেলায় দানবীরখ্যাত দেশের শীর্ষস্থানীয় শিল্প উদ্যোক্তা মোঃ নাসের শাহরিয়ার জাহেদী মহুল একজন আলোকিত মানুষ। তিনি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান এবং জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক। তিনি যশোরে অবস্থিত দেশের প্রথম বেসরকারি উদ্যোগে গঠিত ফুটবল একাডেমি ‘শামস-উল-হুদা ফুটবল একাডেমি’র প্রতিষ্ঠাতা ও সভাপতি। তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবির) সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডেরও একজন সদস্য এবং ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের পরিচালনা পর্ষদের একাধিকবারের নির্বাচিত সভাপতি। তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের একজন সদস্য।

উল্লেখ্য তার প্রতিষ্ঠিত জাহেদী ফাউন্ডেশন ঝিনাইদহ, যশোরসহ দেশের বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ স্কুল কলেজ, মাদ্রাসা, হাসপাতাল এবং উন্নয়নমূলক কাজ পরিচালনার পাশাপাশি দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে থাকে। এছাড়া গরীব মেধাবী শিক্ষার্থীদের আর্থিক অনুদান, এতিম খানার শিশুদের সহায়তা, ঝিনাইদহ শহরে অসংখ্য গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদের লেখা পড়ার খরচ বহনসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ পরিচালনা করে আসছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

তাহিরপুর সীমান্তে কয়লার গুহায় পাথর চাপায় বাংলাদেশি নিহত

চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 

নিয়োগ পরিক্ষা বাতিলের দাবিতে গঙ্গাচড়ায় হরিজন সম্প্রদায়ের মানববন্ধন 

তিস্তা সেচ পানির সরকারি দর ৪৮০ টাকা হলেও কৃষককের কাছ থেকে নিচ্ছে ১ হাজার টাকা

বাংলাদেশ রাইটার্স ক্লাব কানাডার উদ্যোগে এক অনন্য সন্ধ্যা: ‘প্রজ্ঞা দিয়ে বিশ্ব দেখুন, শব্দ দিয়ে শান্তি বুনুন’

ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, আটক করে পুলিশে সোপর্দ 

দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা

পশ্চিম বাংলায় জামাআতে ইসলামী হিন্দে’র মগরাহাট ব্লক ওরিয়েন্টাল ক্যাম্প  

পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৫৬

কোটচাঁদপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১