বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৮ অক্টোবর ২০২৪ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভারতের জম্বু ও কাশ্মীরে জাতীয় কংগ্রেস এর মহাজোটের জয়; লড়াই হরিয়ানাতে 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৮, ২০২৪ ৭:০১ অপরাহ্ণ

 

ভারত থেকে মনোয়ার ইমাম : কিছুদিন আগে ভারতের জম্বু ও কাশ্মীর এবং হরিয়ানা রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।তার ফল আজ সকাল থেকে প্রকাশিত হতে চলেছে। এখন পর্যন্ত যা খবর তাতে দীর্ঘ দশ বছর পর ভারতের জম্বু ও কাশ্মীরের বিধান সভার ক্ষমতা দখল করতে চলেছে ভারতের জাতীয় কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোট। এই জোটে র মূল কান্ডারী ন্যাশনাল কনফারেন্স এর নেতা ও জম্বু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ।

আজ ৯০ আসনের বিধান সভার ফলাফল প্রকাশ পায়। সেখানে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে জাতীয় কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোট প্রায় ৫২টি বিধান সভা কেন্দ্রে। বিজেপি এগিয়ে রয়েছে ২৫ টি আসনে এবং মেহবুবা মুফতির দল পিডিপি এগিয়ে চারটি আসনে, বাকি রা অন্যান্য আসনে।

এবার ভারতের জম্বু ও কাশ্মীরের ক্ষমতায় আসার অপেক্ষায় রয়েছে ভারতের জাতীয় কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোট। এখানে যদি জেতে তাহলে জম্বু ও কাশ্মীরের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ।

অন্যদিকে হরিয়ানা রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল সকাল থেকে এসেছে তাতে ভারতের জাতীয় কংগ্রেস এর প্রার্থীরা এগিয়ে ছিলেন। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বি জে পি প্রার্থীরা এগিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত যা খবর তাতে ৯০টি আসনের বিধান সভায় বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছে ৪৭টি আসনে এবং ভারতের জাতীয় কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোট এগিয়ে রয়েছে ৩৬টি আসনে। বাদবাকি অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা এগিয়ে রয়েছে।

এই রাজ্যের ক্ষমতা দশ বছর বিজেপি র হাতে। এবার জিতলে হেট্রিক হবে এবং ফের ক্ষমতায় আসবে বিজেপি। তবে এখন পর্যন্ত যা খবর তাতে ভারতের জাতীয় কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোট এর সাথে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নাটোরে শেখ হাসিনাসহ ৪৭ জনের নামে হত্যা মামলা 

কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রসহ চার আরসা সন্ত্রাসী গ্রেফতার 

মসজিদ নির্মাণের জন্য ১০ লক্ষ টাকা অনুদান; দৃষ্টান্ত সৃষ্টি করলেন সাবেক এমপি বদি!

পাথরঘাটায় বিদ্যুতের ফাঁদ দিয়ে বন্য শুকর শিকার

বিয়ের পর পোষ্য কোটায় চাকরী নিয়ে শিক্ষকতা করছেন রাণীনগরের সবনম মোস্তারী

বরগুনার আমতলীতে বিএনপির কার্যালয় ভাংচুর মামলায় উপজেলা আ. লীগের সা: সম্পাদক সহ ৮জন জেল হাজতে

অ্যাডভেঞ্চার করতে ব্যাংক ডাকাতি; আটক তিনজনের মধ্যে দু’জন কিশোর

পাঁচবিবির কুসুম্বা ইউপিতে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

দেবহাটায় পুষ্টি সমন্বয় কমিটির আলোচনা সভা ও কমিটি গঠন 

গাংনীতে লাইলীর চেয়ারের আঘাতে রক্তাক্ত জখম হলেন আকছেদ