বাংলাদেশ সকাল
রবিবার , ৬ আগস্ট ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাবনায় চাঞ্চল্যকর রিকো হত্যা মামলার প্রধান আসামী ঈশ্বরদীতে গ্রেফতার 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৬, ২০২৩ ১১:৪৭ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: ২৪ ঘন্টার মধ্যে পাবনা সদর থানাধীন হেমায়েতপুর এলাকার চাঞ্চল্যকর রফিকুল ইসলাম রিকো হত্যার একমাত্র আসামীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

রহস্য উদঘাটন এবং হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি সহ একমাত্র আসামী মোঃ দিলবর ওরফে ভোলা (৩৬), পিতাঃ খলিল, সাং-হেমায়েতপুর টাঙ্গারপাড়া, থানাঃ পাবনা সদর, জেলাঃ পাবনা কে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

ডিবি পাবনার একটি চৌকস দল এবং মামলার তদন্তকারী কর্মকর্তা সৌরভ কুমার চন্দ্র, রিকো হত্যাকান্ডের মূল ঘটনা উদঘাটন পূর্বক তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে হত্যাকান্ডের মুল হোতা এবং একমাত্র আসামী মোঃ দিলবর ওরফে ভোলাকে ঈশ্বরদী থানাধীন জয়নগর হতে গ্রেফতার করে।

ধৃত আসামী মোঃ দিলবর ওরফে ভোলা এর দেওয়া তথ্যমতে উক্ত হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি এবং মোটরসাইকেল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী মোঃ দিলবর ওরফে ভোলা জানায় পুরাতন মোটরসাইকেল ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে তাদের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। ঘটনার কয়েক দিন আগে ডিসিস্ট রিকো আসামী ভোলা কে মারধর করে। উক্ত বিবাদের জেরে সে ডিসিষ্ট রফিকুল ইসলাম রিকো কে একা পেয়ে উপর্যপুরি ছুরিকাঘাত করে হত্যা করে। ধৃত আসামী নিজেকে জড়িয়ে বিজ্ঞ আদালতে ফৌঃকাঃবি ১৬৪ ধারা মতে জবানবন্দি প্রদান করেছে।

উল্লেখ্য যে,গত ০৩ আগস্ট সন্ধ্যা আনুমানিক ৬.৩৫ ঘটিকার দিকে পাবনা সদর থানাধীন হেমায়েতপুর এলাকার মানসিক হাসপাতাল সংলগ্ন বাছেরের মোড়ে ডিসিষ্ট রফিকুল ইসলাম রিকোকে কে বা কারা হত্যার উদ্দেশ্যে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করে এবং পালিয়ে যায়। উক্ত ঘটনার পেক্ষিতে পাবনা সদর থানার মামলা নম্বর-১৭, তারিখঃ ০৪/০৮/২০২৩, ধারা- ৩০২/১১৪/৩৪ পেনাল কোড; রজু করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পাইকগাছায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার দীপংকর মল্লিকের বিরুদ্ধে অনিয়মের ও দুর্নীতির অভিযোগ

মাদকসহ মহিলা লীগ নেত্রী ও সহযোগী গ্রেপ্তার, পালিয়েছেন স্বামী

দেবহাটার ছাত্রশিবিরের সেক্রেটারিসহ ৩ জনকে হত্যার ঘটনায় মামলা; আসামী সাবেক স্বাস্থ্যমন্ত্রী এসপিসহ ১৪১

দেবহাটায় জাতীয় যুব দিবস ২০২৪ উৎযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 

রাণীনগরে রমযান মাসে টিসিবি পণ্যে স্বস্তি ফিরেছে নিম্ম আয়ের

ফুলপুরে বওলায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল

নাটোরে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ১২

গৌরিপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে লড়বেন সোমনাথ সাহা 

ঈদগাঁওতে ১শত ৮৩ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে মোবাইল ট্যাবলেট বিতরন 

আজ কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ভারতের জম্বু ও কাশ্মীরের বিধান সভার দ্বিতীয় দফায় ভোট