বাংলাদেশ সকাল
সোমবার , ১৪ আগস্ট ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৪, ২০২৩ ৪:২৮ অপরাহ্ণ

এনামুল হক ছোটন: ময়মনসিংহ রেঞ্জের বিশেষ অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ কামাল আকন্দ পিপিএম বার জুন মাসে রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসাবে নির্বাচিত হয়েছেন। তার হাতে সার্টিফিকেট তুলে দেন অ্যাড্যিশনাল আইজিপি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান মনিরুল ইসলাম ও ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি (অ্যাডিশনাল আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত ) দেবদাস ভট্টাচার্য্য বিপিএম।

জানাযায়, ওয়ারেন্ট নিষ্পত্তি ১৬৯টি, সিডিএমএস এর মাধ্যমে মামলা নিষ্পত্তি ৯৮টি, ক্যুলেস মামলার রহস্য উদ্ঘাটন ৫টি ,ভিকটিম উদ্ধার ৭ জন,। এছাড়া মাদক উদ্ধার করেন হেরোইন-৭৬ গ্রাম, ইয়াবা-১৯৭০ পিচ, বিদেশী মদ-৭ বোতল, গাঁজা-৪ কেজি ৪০০ গ্রাম, ট্যাপেন্টাডল-৩৭০ পিচ, গাঁজা গাছ-১ টি, পিকআপ-২, অটো-৩, মোটরসাইকেল-০২, মোবাইল-৮২ টি, ভিকটিম ৭ জন। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, বিট পুলিশিং সভা, নিয়মিত মামলার আসামি গ্রেফতার, বিভিন্ন রাজনৈতিক সামাজিক অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পাদন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ্ কামাল আকন্দ পিপিএম কে পুরুস্কৃত করা হয় । রবিবার ১৩ আগষ্ট পুরস্কার বিতরণী অনুষ্ঠান পুলিশ লাইনের হলরুম আয়োজন করা হয়।

ওসি শাহ্ কামাল আকন্দ (পিপিএম বার) বলেন, আমার সব সময়ের চাওয়া জনগণের নিরাপত্তা প্রদানের স্বার্থে সার্বক্ষণিক দায়িত্বশীল থাকা। ময়মনসিংহবাসী আমাকে আমার কাজে সহযোগিতা করায় আমি এ পুরস্কার অর্জন করতে পেরেছি। সে জন্য থানার সকল পুলিশ সদস্য সহ ময়মনসিংহ বাসীকে ধন্যবাদ জানাই।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁও পুলিশের অভিযানে ৩ অপহরনকারী আটক 

আমতলীতে বিএনপি নেতার বিরুদ্ধে সংখ্যালঘু হিন্দু চিকিৎসককে এলাকা ছাড়ার হুমকি, চাঁদা দাবীসহ একাধিক অভিযোগে সংবাদ সন্মেলন

সাতক্ষীরার দেবহাটায় তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

জলঢাকায় মাইক্রবাসে তল্লাশি; ১৭ কেজি গাজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার 

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শকের সীমাহীন দূর্নীতি

ইমাম ও মোয়াজ্জেম এবং পুরহিতদের ৫০০টাকা ভাতা বাড়ানোর ঘোষণা মমতার

ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপার কামরুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা 

গংগাচড়ায় নবাগত ইউএনও‍‍’র সাথে পরিচিতি সভা অনুষ্ঠিত 

শেরপুরের নকলায় এসএসসি পরীক্ষার্থীর ঝুঁলন্ত ম’র’দে’হ উদ্ধার 

তৈল জাতীয় উৎপাদনকারী হিসেবে রাণীংকৈলের তিন কৃষক জেলা পর্যায়ে সেরা